৩৮ বছরেও সংস্কার করা হয়নি পিডিবি কার্গো টলি
পিডিবি কার্গো টলির যান্ত্রিক ত্রুটির কারণে কোটি কোটি টাকার বাঁশ শুকিয়ে নষ্ট হয়ে যাচ্ছে। কাপ্তাই লেকে ভাসমান বাঁশ পারাপার করতে না পারায় ব্যবসায়ীরা হতাশাগ্রস্ত হয়ে পড়েছে। বাঁশ পারাপারের একমাত্র প্রধান বাহন হলো কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের কার্গো টলি। এটি ১৯৮৬ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠিত হওয়ার দীর্ঘ ৩৮ বছরেও সংস্কার করা হয়নি কাঁচামাল পারাপার কার্গো টলি। কাপ্তাই লেক হতে পার্বত্যঞ্চলের বাঁশসহ সকল ধরনের কাঁচামাল কাপ্তাইয়ের কার্গো টলি হতে কর্ণফুলী নদীতে পারাপার হয়ে আসছে।
এই বাঁশ রাঙ্গুনিয়া, চট্টগ্রাম, কক্সবাজার, টেকনাফ, ঢাকা, মিরসরাইসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়ে থাকে। বাঁশ পরিবহণ করতে বন বিভাগ ও কর্ণফুলী জল বিদ্যুৎ কেন্দ্রের কার্গো টলি কর্তৃপক্ষ অর্থাৎ সরকারকে প্রতিনিয়ত রাজস্ব দিয়ে আসছে কাঁচামাল ও বাঁশ ব্যবসায়ী মহল। দীর্ঘ বছর যাবৎ কার্গো টলির বিভিন্ন যান্ত্রিক সমস্যা দেখা দেওয়ায় কাঁচামাল পারাবার করতে বিভিন্ন ধরনের সমস্যায় ভুগছে ব্যবসায়ী ও কার্গো টলি কর্তৃপক্ষ। এতে করে লাখ লাখ টাকা রাজস্ব হাতে বঞ্চিত হচ্ছে। পূর্বে কার্গো টলি ভাল থাকা অবস্থায় প্রতি ঘন্টায় ১০/১২ টলি বোঝাই বিভিন্ন কাঁচামাল পারাপার করা হতো। এখন ঘণ্টায় ৩/৪টি টলি বোঝাই কাঁচা মালামাল করতে হচ্ছে। তাও আবার মৃত্যু ঝুঁকি নিয়ে চালকরা পারাপার করে আসছে। যার ফলে মালামাল পারাপার কমে যাওয়ায় বাঁশ ব্যবসায়ীরা ঠিকমতো সরবরাহ করতে না পাড়ায় নদী ও লেকে কোটি টাকার বাঁশ নষ্ট হয়ে যাচ্ছে।
বাঁশ ব্যবসায়ীরা জানান, দীর্ঘ ৬ মাস যাবৎ বাঁশ পরিমাণ মত কার্গো টলি দিয়ে পারাপার করতে পারছি না। কার্গো যান্ত্রিক সমস্যার ফলে মালামাল আগের মত পারাপার করা যাচ্ছে না। টলি চলছে মন্তর গতিতে। বাঁশ সঠিক সময়মতো সরবরাহ করতে না পাড়ায় নদী ও লেকে কোটি টাকার বাঁশ শুকিয়ে নষ্ট হয়ে গেছে। আমাদের এখন পথে বসে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। আমরা বাঁশ পরিবহণ করতে বন বিভাগকে ১৫% এবং কার্গো টলিকে টন প্রতি ২৫ টাকা রাজস্ব দিয়ে আসছি। আমরা চাই কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র কার্গো টলি কর্তৃপক্ষ অতি দ্রুত যান্ত্রিক সমস্যা সমাধান করলে উপকৃত হব। এতে করে সরকার ও বিপুল পরিমাণ রাজস্ব আয় করতে পারবে।
এদিকে কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র ব্যবস্থাপক এ. টি এম আব্দুজ্জাহের কার্গো যান্ত্রিক সমস্যা কথা স্বীকার করে। তিনি জানান, মেসার্স এন্টারপ্রাইজ ও জেবি নামে দুটি প্রতিষ্ঠান কার্গো টলি সংস্কার করার কাজ পেয়েছে। ইতিমধ্যে মেরামতের সকল যন্ত্রপাতি আমরা বুঝে নিয়েছি। অতিদ্রুত সংস্কার করা হবে। এবং এ সমস্যার সমাধান হবে বলে তিনি জানান।
এমএসএম / এমএসএম
প্রশাসনিক শূন্যতায় ঝুঁকিতে শিক্ষা কার্যক্রম, ভোগান্তিতে শিক্ষক-শিক্ষার্থী
রাজারহাটে লাম্পি স্কিন ডিসিজে আক্রান্ত শতাধিক গরু
নেত্রকোণায় নতুন কুঁড়ি স্পোর্টসের,সমাপনী ও পুরস্কার বিতরণ
আলফাডাঙ্গায় ক্যাব'র নতুন কমিটির পরিচিতি সভা
কেশবপুরে সাংবাদিককে গালিগালাজ ও মিথ্যা মামলার হুমকী থানায় অভিযোগ
বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসীঃ পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান
শিক্ষকতার আড়ালে হাসিবুলের ভয়াবহ আপত্তিকর কর্মকান্ড
গ্রাম-বাংলার ঐতিহ্যের অনুষঙ্গ 'হুক্কা' আজ শুধুই স্মৃতি
সোনালী পেমেন্ট গেটওয়ে (SPG) সেবায় যুক্ত হলো শিক্ষা প্রতিষ্ঠান, চুক্তিপত্র স্বাক্ষর অনুষ্ঠিত
রাণীশংকৈলে কৃষি বিষয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
গাজীপুরে কিশোর অটোচালককে গলা কেটে হত্যা, অটো ছিনতাই
রাণীনগরে রাস্তা নির্মাণে বাধা: চরম ভোগান্তিতে কয়েকশ পরিবার