ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

আন্তঃবিশ্ববিদ্যালয় গেমসে জুডোতে ইবির স্বর্ণ জয়


শাহনেওয়াজ আলী, ইবি থানা photo শাহনেওয়াজ আলী, ইবি থানা
প্রকাশিত: ১০-২-২০২৪ দুপুর ১১:৪০

আন্তঃবিশ্ববিদ্যালয় জুডো প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আসাদুজ্জোহা বাঁধন।গত ৭ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষাকেন্দ্রের জিমনেসিয়ামে আন্তঃবিশ্ববিদ্যালয় জুডো প্রতিযোগিতা-২০২৪ অনুষ্ঠিত হয়।জানা গেছে, সর্বমোট ৬টি ওজন ক্যাটাগরিতে প্রতিযোগিতা হয়। সেগুলো হলো ৫০, -৫৫, -৬০, -৬৬, -৭৩, ৭৩+ কেজি ওজন। একটি ওজন শ্রেণীতে ৫টি বিশ্ববিদ্যালয়ের ২ জন করে প্রতিনিধি অংশ নিতে পারে। লীগ অনুযায়ী খেলা পরিচালিত হয়।এর মধ্যে ছেলেদের মাইনাস (-) ৭৩ কেজি ওজন শ্রেণীতে চার বিশ্ববিদ্যালয়কে হারিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের হয়ে স্বর্ণ পদক জয় করেন আসাদুজ্জোহা বাঁধন। প্রতিযোগিতায় অংশ নেওয়া অন্য চার বিশ্ববিদ্যালয় হলো- ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।এই প্রতিযোগিতা উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল। বিকেলে প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ সামাদ।এ বিষয়ে আসাদুজ্জোহা বাঁধন বলেন, ‘স্বর্ণপদক পাওয়ার অনুভূতি অন্যরকম। এ পদক আমাকে সামনে এগিয়ে যেতে অনুপ্রেরণা জোগাবে। ইসলামী বিশ্ববিদ্যালয়ের হয়ে এটিই আমার শেষ অংশগ্রহণ।

এমএসএম / এমএসএম

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী