ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

ডলার সংকটে বাংলাবান্ধা স্থল বন্দরে আমদানি-রপ্তানিতে ধস


নজরুল ইসলাম, চট্টগ্রাম ব্যুরো photo নজরুল ইসলাম, চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ১১-২-২০২৪ দুপুর ২:৮

দেশের একমাত্র চতুর্দেশীয় পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর এক সময়ের কর্মচাঞ্চল্য হলেও এখন প্রায় স্থবির।ডলার সংকট, ডলারের মুল্য বৃদ্ধির পাশাপাশি সঠিক সময়ে এলসি করতে না পারার কারনে আমদানী-রপ্তানী কমে ব্যবসায় ধস নেমেছে।এর ফলে প্রভাব পরেছে রাজস্ব আয়ে। বিপাকে পড়েছে বন্দর শ্রমিকরা। অন্য দিকে আমদানি রপ্তানীতে আগ্রহ হারাচ্ছে ব্যাবসায়ীরাও। 

সম্প্রতি সরেজমিনে দেখা যায়,বন্দরে কয়েক মাস আগেও বন্দরের প্রধান সড়ক থেকে শুরু করে বন্দরের ভিতর পর্যন্ত পণ্যবাহী ট্রাক দিয়ে বোঝাই ছিলো অথচ এখন সেই বন্দরের চিত্র অনেকটাই পাল্টে গেছে। কখনো বন্দর খালি আবার কখনো অর্ধেকে নেমে এসেছে। বন্দরে নেই তেমন কর্মচাঞ্চল্যতা।বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা যায়,বর্তমানে বন্দরে ১৮০ থেকে ২২০টি ট্রাকে প্রতিদিন আমদানী-রপ্তানী হচ্ছে।গত কয়েকমাস আগে ছিল সাড়ে ৩-৪০০টি ট্রাকে পণ্য আমদানি রপ্তানি।
ব্যবসায়ী সিএন্ডএফ এজেন্টরা জানায়, ডলার সংকটের সাথে ডলারের মূল্য বৃদ্ধি।এলসি করতে সময় ক্ষেপনের পাশাপাশি,পণ্যের এলসিতে দেড়গুন অর্থ জমাদান এ কারনে আমদানী-রপ্তানী কমে যাওয়ায় ব্যবসার ধস নেমেছে বাংলাবান্ধা স্থলবন্দরে। যেখানে মাসে ৮ থেকে ১০ টি এলসি করা যেত, এখন এলসি হচ্ছে মাসে সর্বোচ্চ ২থেকে ৩টি।

বন্দরের তিন কুড়িয়া নামের এক শ্রমিক জানান,গত কয়েকমাস আগে কাজ করে হাজিরা পেয়েছি ৭০০-৮০০ টাকা। এখন পাই ২০০-৩০০ টাকা আবার কোনদিন নাই।এদিকে নিত্যপণ্যের দামও চড়া,এতে পরিবারের খরচ যোগাতে পারছি না।একই কথা বলছিলেন,আনিছুর রহমান,তমিজ উদ্দিনসহ কয়েকজন শ্রমিক।সিএন্ডএফ এজেন্ট আনোয়ার হোসেন বাবু জানান,ডলার সংকট আমদানি-রপ্তানিতে নানা জটিলতাসহ ডলারের দাম বৃদ্ধি। এলসিতে সময় ক্ষেপনে আমদানি অনেক কমে গেছে।সিএন্ডএফ প্রতিনিধি রনি হাসান জানান,আগে প্রতিমাসে এলসি করা হয়েছে ৮-১০ টি। এখন হয় ২-৩ টি।তারপরও এলসিতে পণ্য দামের দেড়গুন অর্থ জমা করতে হয়।

বাংলাবান্ধা ল্যান্ড পোর্ট লিমিটেডের ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, ডলার সংকটের সাথে ডলারের দাম বৃদ্ধির পাশাপাশি এলসির ধীর গতির কারনে আমদানী-রপ্তানী অর্ধেকে নেমে এসেছে।

এমএসএম / এমএসএম

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়