ঢাকা শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

মাদারীপুরে সর্বকনিষ্ঠ শহীদ মুক্তিযোদ্ধা বাচ্চু শরীফের শাহাদাৎ বার্ষিক পালিত


আরাফাত হাসান, মাদারীপুর photo আরাফাত হাসান, মাদারীপুর
প্রকাশিত: ১১-২-২০২৪ দুপুর ৪:৩২
‘পাকিস্তানে স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত কোন সরকার পাঁচ বছর পার করতে পারেনি। আর আওয়ামীলীগ সরকার বার বার মেয়াদ উর্ত্তীণ করে সরকার গঠণ করছে। এতেই প্রমাণ হয় পাকিস্তান একটি অরানৈতিক ও বিশৃঙ্খল রাষ্ট্র। তাদের চেয়ে বাংলাদেশ সব দিক থেকে এগিয়ে আছে। আগামীতেও বাংলাদেশকে বিশ্বের বিস্ময় ভাবতে হবে।’
রবিবার বেলা ২টার দিকে মাদারীপুরের সর্ব কনিষ্ঠ শহীদ মুক্তিযোদ্ধা সারোয়ার হোসেন বাচ্চু শরীফের ৫৩তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আ’লীগের সভাপতিমন্ডলীয় সদস্য ও সাবেক নৌমন্ত্রী শাজাহান খান একথা বলেন।
শাজাহান খান বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়ে বিশ্বের কাছে গৌরব অর্জন করেছে। এদেশের মানুষের মর্যাদা বৃদ্ধি পেয়েছে। অন্য দিকে পাকিস্তান বার বার সরকার গঠণ করেও ঠিকতে পারছে না। তার অন্যতম কারণ তাদের সঠিক নেতৃত্ব নেই। আর আমাদের দেশেও তাদের অনুসারী জামায়াত-বিএনপি নেতৃত্বের অভাবে হারিয়ে যেতে বসেছে।
সভায় সভাপতিত্ব করেন শহীদ বাচ্চুর ভাই বীরমুক্তিযোদ্ধা হারুণ শরীফ। অনুষ্ঠানের আয়োজন করেন শহীদ বাচ্চুর ভাই সাবেক ছাত্রনেতা ও সমাজসেবক মো. মনোয়ার হোসেন মন্টু শরীফ। এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন খলিল বাহিনীর প্রধান বীরমুক্তিযোদ্ধা খলিলুর রহমান খান, জেলার সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা শাজাহান হাওলাদার প্রমুখ। এসময় জেলার বীরমুক্তিযোদ্ধা, রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতা-কর্মী ও সাধারণ মানুষ অংশ নেয়। পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এমএসএম / এমএসএম

লংমার্চ ঘিরে ১১ দলের নাশকতার আশঙ্কা- ব্যারিস্টার শুক্লা

শিক্ষার মান উন্নত না হলে আমরা আন্তর্জাতিকভাবে সমৃদ্ধ হতে পারবো না-মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী 

লাকসামে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রৌমারীতে সমাজকলাণ সমিতির জমিতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন

বাগেরহাটের ফকিরহাটে বসত বাড়ীতে ডাকাতি ককটেল ফাটিয়ে এলাকা ত্যাগ ডাকাত দলের

শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

স্বাস্থ্য কর্মকর্তার মৃত্যুতে শূন্যপদসহ হাসপাতালে আসেন না ৫ চিকিৎসক, সেবাবঞ্চিত রোগীরা

ত্রিশালে জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীদের ছাত্রদলের সংবর্ধনা

অসহায় পরিবারের একমাত্র সম্বল পুকুরের মাছ বি/ষ ঢেলে ১০ লাখ টাকার ক্ষ/তি/র অভিযোগ

সাভা‌রে এক মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষকসহ পাঁচজন গ্রেপ্তার

তজুমদ্দিনে বজ্রপাতের আঘাতে কৃষকের মৃত্যু

সাড়ে তিন বছর আগে মৃত হেফাজের নামে দাফন হলো কার?

টঙ্গীর সেরা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রত্যয়