বাকৃবি উপাচার্যের সাথে সাংবাদিক সমিতির সৌজন্য সাক্ষাৎ
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরীর সাথে বাকৃবি সাংবাদিক সমিতির (বাকৃবিসাস) কার্যনির্বাহী কমিটি ২০২৪ এর সদস্যদের সৌজন্য সাক্ষাৎ এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১ টায় উপাচার্যের কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় শেষে সাংবাদিক সমিতির পক্ষ থেকে উপাচার্যকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। বাকৃবি সাংবাদিক সমিতির সভাপতি মো. রাফী উল্লাহ ফুয়াদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. তানিউল করিম জীমের সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ।
সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১ টায় উপাচার্যের কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় শেষে সাংবাদিক সমিতির পক্ষ থেকে উপাচার্যকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। বাকৃবি সাংবাদিক সমিতির সভাপতি মো. রাফী উল্লাহ ফুয়াদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. তানিউল করিম জীমের সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ।
সভায় শুরুতেই বাকৃবিসাসের কার্যক্রম সম্পর্কে উপাচার্যকে অবহিত করা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমসাময়িক সমস্যা, বিশ্ববিদ্যালয়ে বহিরাগতের আনাগোনা, প্রক্টরের অনুমতি ছাড়াই বহিরাগতের পিকনিক,বিশ্ববিদ্যালয়ে রেল স্টেশনের কাজ সম্পন্ন, ছাত্রী হলগুলিতে আবাসন সংকট, বিশ্ববিদ্যালয়ের রাস্তা দিয়ে ট্রাক চলাচল এবং শিক্ষার্থীদের বিভিন্ন দাবিসহ ক্যাম্পাসের নিরাপত্তার বিষয়ক সমস্যা সম্পর্কে উপাচার্যকে অবহিত করেন বাকৃবিসাসের সদস্যরা।
এসময় বাকৃবি উপাচার্য বলেন, বাকৃবিতে কর্মরত সাংবাদিকেরা প্রতিনিয়ত বিশ্ববিদ্যালয়ের সকল অর্জন জাতির সামনে তুলে ধরে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি উজ্জ্বল করতে সর্বদা কাজ করবে। ।বিশ্ববিদ্যালয়ের অন্যায় ও দুর্নীতির বিভিন্ন বিষয় সম্পর্কে যেকোনো সময় আমাকে অবহিত করলে আমি প্রশাসনিকভাবে ব্যবস্থা নিবো। সর্বোপরি, আমি আমার নীতিতে সর্বদা অটল থেকে বিশ্ববিদ্যালয়ের যেকোনো দুর্নীতিকে রোধ করতে সততা, নিষ্ঠা ও তৎপরতার সাথে কাজ করে যাবো
এমএসএম / এমএসএম
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ
পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
Link Copied