ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

নর্দান বিশ্ববিদ্যালয়ে হাল্ট প্রাইজ এর অন ক্যাম্পাস গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত।


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২-২-২০২৪ বিকাল ৭:৩২

 বিশ্বের বৃহত্তম ছাত্র সামাজিক উদ্যোক্তা তৈরী সংস্থা হাল্ট প্রাইজ নর্দান বিশ্ববিদ্যালয় শাখার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।

১২ ফেব্রুয়ারী'২৪ সোমবার বিকাল ৪ টায় নর্দান বিশ্ববিদ্যালয়ের হজ্জ্ব ক্যাম্প সংলগ্ন পার্মানেন্ট ক্যাম্পাসে এই গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়,এবারের আসরে হাল্ট প্রাইজ এর ১৭ টি লক্ষ্যের উপর আনলিমিটেড আইডিয়া শেয়ার করার সুযোগ পান প্রতিযোগিরা।  জানা যায় বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে মোট ৮ টি টিম গ্র্যান্ড ফাইনালে অংশগ্রহণ করে এর মধ্যে এবারের বিজয়ী হয় টিম ইগনেশন। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্দান বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ডক্টর আনোয়ার হোসেন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো- ভিসি প্রফেসর ড. নজরুল ইসলাম,প্রধান সমন্বয়কারী হিসেবে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার কমডোর এম. মুনিরুল ইসলাম।

এদিকে গ্র্যান্ড ফাইনালের বিচারকার্য সম্পাদন করেন ড.মো: মারুফ উল-ইসলাম,মো:রায়হান উল মাসউদ,মো:জসীম উদ্দিন, সিদ্ধার্থ গোস্বামী,লাবিবা আব্দুল্লাহ প্রমূখ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন হাল্ট প্রাইজ নর্দান বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা প্রফেসর ড.হারুন অর রশিদ ও মাহমুদা ফাতেমা। অনুষ্ঠানের আয়োজনে ছিলেন ক্যাম্পাস ডিরেক্টর আবরার হুসাইন,ডেপুটি ক্যাম্পাস ডিরেক্টর মাহমুদুল হাসান মাহমুদ,ডেপুটি ক্যাম্পাস ডিরেক্টর মেহরাজ হুসাইন মিজু, ফারিয়া জাহান,মেহেদী হাসান রবিন,আশরাফ জাহিদ,ফাহমিদ  উজ্জামান,আব্দুর রহমান সহ দায়িত্বশীল অনেকেই।

আবিদ রহমান / আবিদ রহমান

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী