ঢাকা শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

তেঁতুলঝোড়া ইউনিয়নে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত


জাহিদুল ইসলাম অনিক, সাভার photo জাহিদুল ইসলাম অনিক, সাভার
প্রকাশিত: ১২-২-২০২৪ রাত ৯:৩২
সকল ক্রীড়াবিদ দেশ ও জাতির অহংকার এই শ্লোগান নিয়ে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৪, ক্রীড়া, সাংস্কৃতিক ও বিষয়ভিত্তিক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১২ ফেব্রুয়ারী দিন ব্যাপী তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদ এর আয়োজনে তেঁতুলঝোড়া প্রাইমারি স্কুল এন্ড কলেজ মাঠে, শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৪ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এসময় তেঁতুলঝোড়া ইউনিয়নের ৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোট ৫৩ টি দল অংশ গ্রহণ করেছেন।
 
এ সময় প্রধান অতিথি হিসেবে ছিলেন সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তেঁতুলঝোড়া ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল আলম সমর, বক্তব্যের শুরুতে প্রধান অতিথি ফেব্রুয়ারি মাসে শিশুদের মাঝে একুশে ফেব্রুয়ারি ও ভাষা শহীদদের গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন সাভার উপজেলা সহকারী শিক্ষা অফিসার আফরোজা খাতুন। এছাড়াও উপস্থিত ছিলেন তেঁতুলঝোড়া ইউনিয়নের ৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকসহ গণ্যমান্যব্যক্তিবর্গ, ছাত্র ছাত্রী ও অভিভাবকবৃন্দ। অনুষ্ঠান শেষে ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন আমন্ত্রিতঅতিথিরা।
 
যে সকল বিদ্যালয় অংশ গ্রহণ করেছেন, ঝাউচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, তেঁতুলঝোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, পানপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, ফুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, যাদুরচর সরকারী প্রাথমিক বিদ্যালয়, শ্যামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, হরিণধরা সরকারী প্রাথমিক বিদ্যলায়, হেমায়েতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

এমএসএম / এমএসএম

শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা

নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন

চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট

প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত

আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে

পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক

ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী

ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা

২০ হাজার টাকা পুঁজিতে মুড়ি বিক্রি শুরু, এখন মাসে বিক্রি ৩ লাখ টাকা