ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

ইবিকে গুচ্ছে থাকতে নির্দেশনা ইউজিসির


শাহনেওয়াজ আলী, ইবি থানা photo শাহনেওয়াজ আলী, ইবি থানা
প্রকাশিত: ১২-২-২০২৪ রাত ১০:১৬

গুচ্ছতে না গিয়ে নিজস্ব পদ্ধতিতে আসন্ন ২০২৩-২৪ শিক্ষাবর্ষ থেকে স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেয় ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় এই সিদ্ধান্ত নিয়েছিল কর্তৃপক্ষ।তবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) থেকে গুচ্ছ পদ্ধতিতেই ইবির ভর্তি পরীক্ষা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ইউজিসি’র পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক মোহাম্মদ জামিনুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।প্রজ্ঞাপন সূত্রে জানা যায়,  বিশ্ববিদ্যালয়সমূহে (কৃষি ও জিএসটি) গুচ্ছ ভর্তি পরীক্ষা গ্রহণের বিষয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়সহ সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্যগণের সঙ্গে কমিশনের চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর-এর সভাপতিত্বে কমিশনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় গুচ্ছ পদ্ধতি একটি প্রমাণিত সফল পদ্ধতি, এই পদ্ধতিতে পরীক্ষা গ্রহণের বিষয়ে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও শিক্ষা মন্ত্রীর অভিপ্রায় রয়েছে, এই পদ্ধতিতে পরীক্ষা গ্রহণে শিক্ষার্থী ও অভিভাবকদের দুর্ভোগ লাঘব হচ্ছে বিধায় গুচ্ছ থেকে বের না হয়ে গুচ্ছের বাইরের বিশ্ববিদ্যালয়গুলোকে অন্তর্ভুক্ত করা প্রয়োজন মর্মে সিদ্ধান্ত গৃহিত হয়। ফলে মোট ২৪টি পাবলিক বিশ্ববিদ্যালয়কে জিএসটি গুচ্ছভুক্ত করা হয়।এদিকে ভর্তির কার্যক্রম শুরু করার জন্য ইবির উপস্থিতিতে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যায়সমূহের ভর্তি কমিটির একাধিক সভা অনুষ্ঠিত হয়। তবে পরবর্তীতে গুচ্ছে না থাকার বিষয়ে সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এবিষয়ে একাধিক সংবাদ প্রকাশিত হলে সেটা কমিশনের দৃষ্টিগোচর হয়। ফলে বিষয়টি নিয়ে কমিশন হতে জিএসটি গুচ্ছভুক্ত ভর্তি কমিটির আহবায়ক এর সাথে আলাপ করা হলে তিনি বিষয়টি অবহিত নন মর্মে মৌখিকভাবে জানান। এর পরিপ্রেক্ষিতে গত ৮ ফেব্রুয়ারি বিষয়টি নিয়ে আলোচনার জন্য ইসলামী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষসহ বিশ্ববিদ্যালয়ের ০৬ জন শিক্ষক প্রতিনিধির সঙ্গে কমিশন কর্তৃপক্ষ এক মতবিনিময় সভার আহবান করেন।পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ০৬ জন শিক্ষক প্রতিনিধির স্বাক্ষরিত পত্রে মতবিনিময় সভায় উপস্থিত না হতে পারার জন্য দুঃখ প্রকাশ করে কমিশনকে অবহিত করা হয়। যেটি কমিশনের নিকট খুবই অনাকাঙ্খিত মনে হয়েছে।তবে গত ১৪ জানুয়ারি কমিশনে অনুষ্ঠিত মতবিনিময় সভার সিদ্ধান্ত অনুযায়ী ইসলামী বিশ্ববিদ্যালয়কে গুচ্ছভুক্ত হয়ে পূর্বের তিনটি ভর্তি পরীক্ষার ধারাবাহিকতায় জিএসটি গুচ্ছের আওতায় ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা আয়োজনের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।এ বিষয়ে জানতে চাইলে ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আনোয়ার হোসেন বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদের ৬ শিক্ষক নেতাকে শনিবার ডেকেছেন। সেখানে আলোচনার উপর ভিত্তি করে আমরা গুচ্ছের বিষয়ে সিদ্ধান্ত জানাবো।

এমএসএম / এমএসএম

জুলাই নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় ডিআইইউতে বহিষ্কার শিক্ষার্থী

গণ বিশ্ববিদ্যালয়ে ৩০ টি দল নিয়ে আন্তঃবিভাগ ক্রীড়া প্রতিযোগিতা শুরু

গণ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মত ‘নাতে রাসূল ও কাওয়ালী সন্ধ্যা’ অনুষ্ঠিত

মহামান্য রাষ্ট্রপতির সাথে পাবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

প্রথম বাংলাদেশি হিসেবে ‘ইয়ং এশিয়ান বায়োটেকনোলজিস্ট প্রাইজ’ পেলেন কুবির ড. জান্নাতুল

অপ্রতিম হত্যার বিচার ও ৪ দফা দাবি বাস্তবায়নে কুবিতে মৌন মিছিল

ওবায়দুর-শিহাবের নেতৃত্বে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম গবি শাখায় নতুন কমিটি

অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় ১২ দফা দাবি শিক্ষার্থীদের

কুবিতে অপ্রতিম হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

শিক্ষা প্রতিষ্ঠানের অব্যবহৃত জমির তথ্য চেয়েছে মাউশি

প্রাণিসম্পদ খাতে বৈষম্য দূরীকরণ ও পেশাগত মর্যাদা রক্ষায় পবিপ্রবিতে তিন দফা দাবিতে মানববন্ধন

৪ দফা দাবিতে ২ ঘণ্টা পর মহাসড়ক অবরোধ স্থগিত কুবি শিক্ষার্থীদের

অপ্রতিম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ