ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

কুমিল্লার রাজনীতি কোন পথে, সত্যটা তুলে ধরুন- তানিম


এইচ এম মহিউদ্দিন, স্টাফ রিপোর্টার photo এইচ এম মহিউদ্দিন, স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ১৩-২-২০২৪ দুপুর ৩:২৭

কুমিল্লা মহানগরের মনোনীত প্রার্থী দুই জন, একজন সাংগঠনিক সম্পাদক এবং অপরজন মহানগর আওয়ামীলীগের উপদেষ্টা আমি তানিম। কারন বিগত দিনেও আমি এই কমিটিতে ছিলাম, এখন উপদেষ্টা হিসেবে কাজ করছি। আলাদা করে দেখার সুযোগ নেই, অপ প্রচারের সুযোগ নেই।  
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারী ২৪ইং) কুমিল্লা জেলা নির্বাচন অফিসে কুমিল্লা সিটি কর্পোরেশন উপনির্বাচনে মেয়র পদে কুমিল্লা মহানগর আওয়ামীলীগের উপদেষ্টা নুর উর রহমান মাহমুদ তানিম সাংবাদিকেরদের প্রশ্নে এসব কথা বলেন। 
তিনি আরো বলেন, কুমিল্লার রাজনীতি কোন দিকে চলছে, জনপ্রিয়তা কার কতটুকু সাধারণ মানুষ ভোটের মাধ্যমে জবাব দিবে। অনেক জনপ্রিয় নেতারা আছেন, তারা মাঠে কোন প্রোগ্রাম বা দলীয় কার্যক্রমে অংশ নিতে পারে না। এতে করেই বাংলাদেশ ক্ষমতাশীল রাজনীতিদল বাংলাদেশ আওয়ামীলীগ কতটুকু মানুষের আস্থা অর্জন করেছে ? আমি ছাত্র রাজনীতি থেকে শুরু করে আমার বেড়ে উঠা। আমি বিগত দিনে কুমিল্লার মানুষের পাশে থেকে রাজনীতি করতে চাই। আমাকে অন্তত একবার সুযোগ দেন, আমি কুমিল্লার রাজনীতির ত্যাগী নেতাদের সাথে নিয়ে কাজ করতে চাই। 

কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র পদে উপ- নির্বাচনে সোমবার (১২ফেব্রুয়ারি) বিকাল চারটা পর্যন্ত ৮ প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এরা হলেন কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি এডভোকেট জহিরুল ইসলাম সেলিম,সাংগঠনিক সম্পাদক ডা. তাহসীন বাহার সূচনা, মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য নূর-উর রহমান মাহমুদ তানিম, বিএনপির বহিষ্কৃত দু নেতা কুসিকের সাবেক মেয়র মনিরুল হক সাক্কু ও বহিষ্কৃত কেন্দ্রিয় সেচ্ছাসেবক দলের নেতা নিজাম উদ্দিন কায়সার। পাশাপাশি মোঃ মাঈন উদ্দিন, মামুনুর রশিদ মামুন ও শফিকুর রহমান নামে আরো তিনজন মনোনয়নপত্র কিনেছেন । ১৩ ফেব্রুযারি মনোনয়ন জমা দেয়ার শেষ দিন। এদিকে আসন্ন কুমিল্লা সিটি করপোরেশনের উপ-নির্বাচনে নগরীর ২৭টি ওয়ার্ডে ইভিএমে ভোট নেওয়া হবে। এবার ২ লক্ষ ৪২ হাজার ৪৫৮ জন ভোটার ভোট দিতে পারবেন। এর মধ্যে ১ লক্ষ ১৮ হাজার ১৮২ জন পুরুষ ভোটার এবং ১ লক্ষ ২৮ হাজার ২৭৮ জন নারী ভোটার রয়েছেন। এছাড়া ২ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন। বিগত নির্বাচনে সিটিতে ভোটার ছিল ২ লাখ ২৯ হাজার ৯২০ জন। এর মধ্যে নারী ভোটার  ছিল ১ লাখ ১৭ হাজার ৯২ জন, পুরুষ ভোটার ছিল ১ লাখ ১২ হাজার ৮২৬ জন। এবার উপ-নির্বাচনে পুরুষ ও নারী ভোটার বেড়েছে ১২ হাজার ৫৩৮ জন। কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের তথ্য অনুযায়ী, মোট ১০৫টি ভোটকেন্দ্রের ৬৪০টি কক্ষে ভোট নেওয়া হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৩ ফেব্রুয়ারি। মনোনয়নপত্র বাছাই ১৫ ফেব্রুয়ারি। আপিলের সময়সীমা ১৬-১৮ ফেব্রুয়ারি পর্যন্ত। আপিল নিষ্পত্তি ১৯-২০ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২২ ফেব্রুয়ারি। প্রতীক বরাদ্দ ২৩ ফেব্রুয়ারি। নির্বাচন ৯ মার্চ সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ইভিএমে। ২০২২ সালের কুসিকের তৃতীয় নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী বিএনপির বহিষ্কৃত নেতা মনিরুল হক সাক্কুকে হারিয়ে প্রথমবারের মতো মেয়র নির্বাচিত হন নৌকা প্রতীকের আরফানুল হক রিফাত। ওই নির্বাচনে নৌকার প্রার্থী রিফাত ৫০ হাজার ৩১০ এবং সাক্কু পান ৪৯ হাজার ৯৬৭ ভোট। ২০২৩ সালের ১৩ ডিসেম্বর সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রিফাত। এরপর থেকে প্যানেল মেয়র হাবিবুর আল আমিন সাদী ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন।

এমএসএম / এমএসএম

‎সাভারে ছাত্র হত্যা মামলায় দুই চাচাতো ভাইয়ের নাম, পরিবারের দাবি ‘জমি বিরোধের জের’

দুই কিডনি নষ্ট, চিকিৎসায় ৫ লাখ টাকা প্রয়োজন শিশু সাফিয়ার

হাসিনা আসুক, তবে বিশৃঙ্খলা করলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে’ : নিতাই রায় চৌধুরী

পঞ্চগড়ে আমন ধানে পোকার আক্রমণ, বাড়ছে উৎপাদন খরচ; লোকসানের শঙ্কায় কৃষক

চাঁদপুরে পিকআপভ্যান-ছয় চাকার গাড়ির সংঘর্ষ, তরুণ নিহত

শরণখোলায় গ্রাহকদের ৫ কোটি টাকা নিয়ে এজেন্ট ব্যাংক পরিচালক উধাও

প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড : ক্ষেত্রনাথ বিশ্বাস উচ্চ বিদ্যালয়ের ৫ শিক্ষার্থী

কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১