বাঘায় জাতীয় শোক দিবস পালিত
আজ বাংলাদেশের জাতীয় শোক দিবস, ইতিহাসের কলঙ্কিত অধ্যায়। প্রতি বছরের ১৫ আগস্ট জাতীয় ও রাষ্ট্রীয়ভাবে দিবসটি শোকের সাথে পালন করা হয়। এ দিবসে কালো পতাকা উত্তোলন ও বাংলাদেশের জাতীয় পতাকা অর্ধনিমিত রাখা হয়। ১৯৭৫ সালের ১৫ আগস্ট তারিখে বাংলাদেশ ও স্বাধীনতার স্থপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। দিনটিকে স্মরণীয় করে রাখতে এ দিবসের উৎপত্তি।
ধানমণ্ডির ৩২ নম্বরের নিজ বাসায় সেনাবাহিনীর কতিপয় বিপথগামী সেনাসদস্যের হাতে সপরিবারে নিহত হন৷ সেদিন তিনি ছাড়াও ঘাতকের বুলেটে নিহত হন তার স্ত্রী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব।
বাঘা উপজেলা প্রশাসন আয়োজিত রোববার (১৫ আগস্ট) দিনের শুরুতে উপজেলা চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও জাতীয় পতাকা অর্ধনিমিতকরণের মাধ্যমে শোক দিবস পালিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান অ্যাড. লায়েব উদ্দিন লাভলু, নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, যুগ্ম-সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মন্টু, অধ্যক্ষ নছিম উদ্দিন, প্রাণিসম্পদ কর্মকর্তা আমিনুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন, কৃষি অফিসার শফিউল্লাহ সুলতান, মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম, বাঘা স্বাস্থ্য কর্মকর্তা রাশেদ আহমেদ, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস সরকার, বাউসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুর রহমান শফিক, মনিগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলামসহ অন্য অফিসারবৃন্দ।
বাঘা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে দিনের প্রথম প্রহরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও জাতীয় পতাকা অর্ধনিমিত ও কালো পতাকা উত্তোলন এবং দোয়ার মাধ্যমে শোক দিবস পালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন- বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, যুগ্ম-সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মন্টু, অধ্যক্ষ নছিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ওয়াহিদ সাদিক কবির, আওয়ামী লীগ সদস্য মাসুদ রানা তিলু, প্যানেল মেয়র শাহিনুর রহমান পিন্টু, সৈনিক লীগ সভাপতি আনোয়ার হোসেন মিল্টনসহ অন্য নেতৃবৃন্দ।
এদিকে উপজেলার আড়ানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও আড়ানী পৌর আওয়ামী লীগের সভাপতি শাহিদুজ্জামান শহীদ ও প্রধান শিক্ষিকা মোসা. নার্গিস খাতুন শিশুদের বঙ্গবন্ধু চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করেন। আড়ানী এরশাদ আলী মহিলা কলেজে সভাপতি শাহিদুজ্জামান ও অধ্যক্ষ সাহাবাজসহ সকল প্রভাষক ও স্টাফ শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলের শুভেচ্ছা ও দোয়া করেন। আড়ানী ডিগ্রি কলেজের আজীবন দাতা সদস্য শাহিদুজ্জামান শহীদ ও অধ্যক্ষ শামসুদ্দিন শেখের নেতৃত্বে শিক্ষকমণ্ডলীসহ শোক দিবসে আলোচনা সভা ও বঙ্গবন্ধু সকল শহীদের স্মরণে দোয়ার আয়োজন করা হয় বলে জানিয়েছেন আড়ানী পৌর আওয়ামী লীগের সভাপতি শাহিদুজ্জামান শহিদ।
গড়গড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আনিসুর রহমান আনিস ও ইউপি চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক রবিউল ইসলামের নেতৃত্বে স্থানীয় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেরস্তবক অর্পণসহ দোয়া করা হয়।
এমএসএম / জামান
আইফোন ১৬ প্রো ম্যাক্সসহ আরও এক অনলাইন জুয়াড়ি গ্রেফতার
ঝিনাইদহ জেলা বিএনপি'র সভাপতিকে ফুলেল শুভেচ্ছা জানালেন ছাত্রদলের নবগঠিত কমিটি'র নেতৃবৃন্দ
আত্রাইয়ে আঞ্চলিক মহাসড়কে যানবাহন আটকিয়ে গণডাকাতি
ঝিনাইদহে বিদ্যুৎ স্পৃষ্ট স্বামীকে বাঁচাতে গিয়ে ঘটনাস্থলে স্বামী-স্ত্রী উভয়েই নিহত
ঈদুল আজহা উপলক্ষে ১২ দিনের ছুটিতে যাচ্ছে ডিআইইউ
নওগাঁ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মনোনীত হলেন এমপি রেজাউল ইসলাম রেজু
নেত্রকোণার কেন্দুয়ায় নারীকে ধর্ষণের চেষ্টার ঘটনায় অভিযুক্তকারি গ্রেপ্তার
পশ্চিমবঙ্গে উগ্র হিন্দুত্ববাদী কর্তৃক মুসলিমর উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
অটোরিকশার ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু , চালক গ্রেপ্তার
শরীয়তপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন
সলঙ্গায় ইয়াবাসহ আওয়ামী লীগ নেতা ও সহযোগী আটক
গজারিয়ায় কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের দাফন সম্পন্ন.
“মিডিয়া এন্ড এন্ট্রাপ্রেনিয়র অ্যাওয়ার্ড–২০২৬”-এ মানবাধিকার কর্মী মোঃ জে এইচ রানাসহ গুণীজনদের সম্মাননা
Link Copied