নাটোরে স্কুলছাত্রী অপহরণের দায়ে বাবা-ছেলে গ্রেফতার
নাটোরের বাগাতিপাড়ায় দশম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগে বাবা ও ছেলেকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় উদ্ধার করা হয়েছে অপহৃত ওই ছাত্রীকে।
সোমবার (১২ ফেব্রুয়ারি) রাতে তাদের নাটোর শহরের হরিশপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতার অন্তর আহম্মেদ ও আতাহার আলী বাগাতিপাড়া উপজেলার রহিমানপুর এলাকার বাসিন্দা।
আজ মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকালে র্যাব- ৫ এর নাটোর ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৮ ফেব্রুয়ারি সকালে প্রাইভেট পড়তে যাওয়ার পথে দশম শ্রেণির ওই ছাত্রীকে রহিমানপুর বাজার থেকে অপহরণ করা হয়। ওই দিন ছাত্রীকে খুঁজে না পেয়ে সন্ধ্যায় তার বাবা বাদী হয়ে অন্তর ও তার বাবা আতাহার আলীসহ অজ্ঞাত তিনজনকে অভিযুক্ত করে বাগাতিপাড়ায় মামলা করেন।
প্রযুক্তির সহায়তায় র্যাব সদস্যরা অভিযুক্তদের নাটোর শহরের হরিশপুর এলাকা থেকে গ্রেফতার করে ও ওই ছাত্রীকে উদ্ধার করে। র্যাব নাটোর ক্যাম্পের কমান্ডার সঞ্জয় কুমার জানান, উদ্ধার ছাত্রী ও গ্রেফতার ২ অভিযুক্তকে বাগাতিপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।
এমএসএম / এমএসএম
উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১
নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস
ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২
বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি
চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার
সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন
তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড
গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি
ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি
মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা
জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড