ইজতেমা ময়দান বুঝে নিলেন জেলা প্রশাসক
গাজীপুরে টঙ্গীর তুরাগতীরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ৫৭তম বিশ্ব ইজতেমার এবারের আসর শেষ হয়েছে গত রবিবার। এর এক দিন পর দ্বিতীয় ধাপের ইজতেমার আয়োজক কমিটির মুরব্বিদের (সাদপন্থীদের) কাছ থেকে মাঠের দায়িত্ব বুঝে নিয়েছেন জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ইজতেমা ময়দানের উত্তর-পশ্চিম অংশে গাজীপুর জেলা প্রশাসনের অস্থায়ী কেন্দ্রীয় সমন্বয় কেন্দ্রে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। দ্বিতীয় ধাপে আয়োজিত মাওলানা সা’দপন্থী অনুসারীদের কাছ থেকে ময়দান বুঝে নেন জেলা প্রশাসক। এ সময় উপস্থিত ছিলেন গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক সৈয়দ ফয়জুল ইসলাম, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মো. ইব্রাহিম খান, অতিরিক্ত উপকমিশনার হাফিজুল ইসলাম, সহকারী কমিশনার (টঙ্গী জোন) মেহেদী হাসান দীপু, গাজীপুর সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (টঙ্গী জোন) সোহেল রানা। হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইজতেমার আয়োজক কমিটির মুরব্বি আব্দুস সালাম, রেজাউল করিম, মহিবুল্লাহ, হাজী মনির, আব্দুল হান্নান, মিল্লাত হোসেন, হাজী সিরাজ সিকদার, তানভীর, আয়োজক কমিটির গণমাধ্যম সমন্বয়ক মোহাম্মদ সায়েম প্রমুখ।
ইজতেমা আয়োজক কমিটির মুরব্বি আব্দুস সালাম বলেন, গত তিনবার আমরা মাঠের ব্যবস্থাপনা থেকে বঞ্চিত হয়েছি। নিশ্চিত এ বিষয়ে সরকার সঠিক সিদ্ধান্ত নেবে। প্রথম পর্বের আয়োজকেরা আমাদের সঙ্গে আলোচনা করতে রাজি নন। আমরা চাই মাওলানা সাদ কান্ধলভি আগামী বিশ্ব ইজতেমায় যাতে অংশ নিতে পারেন, সে বিষয়ে সরকার সহযোগিতা করবে। আমাদের পর্বে ৯ হাজার ২৩১ জন বিদেশি মুসল্লি অংশ নিয়েছেন, যা তাঁদের (যোবায়েরপন্থী) তুলনায় কয়েক গুণ বেশি। গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম বলেন, গত রোববার দুই ধাপের ইজতেমা শেষ হয়েছে। নিয়ম অনুযায়ী সাদ অনুসারীদের কাছ থেকে ইজতেমা ময়দানের দায়িত্ব বুঝে নিয়েছি। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী মাঠ ফের সংশ্লিষ্টদের বুঝিয়ে দেওয়া হবে।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
Link Copied