মঠবাড়িয়ায় মুক্তিযোদ্ধাদের সাথে মহিউদ্দিন মহারাজের মতবিনিময়
পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মহারাজ শনিবার (১৪ আগষস্ট) দুপুর ১২টায় তেলিখালী কমপ্লেক্সে মঠবাড়িয়ার দুই শতাধিক মুক্তিযোদ্ধার সাথে মতবিনিময় করেন।
এ সময় তিনি বলেন, আপনারা জাতির শ্রেষ্ঠ সন্তান। আপনাদের তুলনা শুধু আপনারাই হতে পারেন। আপনাদের জন্য একটি স্বাধীন দেশের মানচিত্রসহ অশান্ত দুটি আঁখি জুড়ানো লাল-সবুজের পতাকা পেয়েছি। জাতির পিতা বঙ্গবন্ধুর ডাকে আপনারা পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে অস্ত্র ধরেছেন, যে কারণে স্বাধীনতার স্বপক্ষের বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন আওয়ামী লীগকে আপনারা এখনো বেশি সংখ্যকরা আঁকড়ে আছেন। দলের মধ্যে বিভাজনের সমর্থন আমি কোনোদিন করিনি আর করবও না। আপনারা সর্বত্র বিতর্কের ঊর্ধ্বে থাকবেন। তারপরও আপনাদের নিয়ে কেউ যদি খারাপ মন্তব্য বা হুমকি প্রদান করে তাহলে তা বরদাশত করা হবে না। তাহলে তাদের সঠিক জবাব দেয়া হবে। আপনারাই তো পৃথিবীর শক্তিধর একটি মিলিটারি বাহিনী ও স্বাধীনতাবিরোধীদের পরাভূত করে দেশ কলংকমুক্ত করেছেন। আপনাদের ইজ্জত সম্মান আমার কাছে শত ব্যস্ততার মাঝেও সর্বদা অক্ষুণ্ন থাকবে।
তিনি আরো বলেন, সাবেক এমপি ডা. আনোয়ার হোসেন যখন মঠবাড়িয়ার আওয়ামী লীগের রাজনীতিতে পদার্পণ করেন তখন অতিউৎসাহী হয়ে তার বাসভবনের একটি অংশ দলীয় কার্যক্রম চালাতে স্থায়ীভাবে ফ্রি উন্মুক্ত করে দেন। কিন্তু সে প্রতিশ্রুতি দ্বিতীয়বার নির্বাচনে অংশগ্রহণে যখন ডা. রুস্তুম আলী ফরাজীর সাথে হেরে যান, তখন তিনি কোনো নোটিস ছাড়াই দলের নেতাকর্মীদের সে ওয়াদা ভঙ্গ করে অফিস ছাড়তে তাদের বাধ্য করেন ও সপরিবারে তিনি আমেরিকা পাড়ি জমান। এ কারণে অফিসবিহীন আর একাধিক বিভাজনের দুর্বিপাকে নেতাকর্মীরা দীর্ঘদিন হতাশায় ভুগছিলেন। সেটি দূর করতে আমি আমার নিজস্ব অর্থায়নে স্থায়ী ভবন ক্রয় করে দিয়েছি, যাতে তারা পুনরায় কোলাহলমুখর আনন্দঘন সৌহার্দ্যপূর্ণ হৃত গৌরব ফিরে পান। বক্তব্যের শেষ পর্যায় তিনি তার তহবিল থেকে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের আসবাবপত্র ক্রয়ের জন্য ৩ লাখ টাকা অনুদান ও গৃহহীন অসহায় মুক্তিযোদ্ধাদের নিজস্ব অর্থায়নে ঘর নির্মাণের আশ্বাস প্রদান করেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান জননেতা মো. মিরাজুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা বাচ্চু মিয়া আকন, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক পৌর প্রশাসক আলহাজ একেএম সেলিম মিয়া, বীর মুক্তিযোদ্ধা মুজিবুল হক খান মজনু, বীর মুক্তিযোদ্ধা শাহাদাৎ হোসেন রাজা মিয়া, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম জালাল।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর, সিনিয়র সহ-সভাপতি আরিফ উল হক, বীর মুক্তিযোদ্ধা ও পৌর আওয়ামী লীগের সভাপতি আলতাফ হোসেন আফজাল, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা ছিদ্দিকুর রহমান বাদশা, মহিউদ্দিন আহম্মেদ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আজিম উল হক, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ফজলুল হক মনি, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি পঙ্কজ সাওজাল, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শাহজাহান হাওলাদার, রফিকুল ইসলাম রিপন জমাদ্দার, রিয়াজুল আলম ঝনো, নাসির উদ্দিন হাওলাদার, হারুন অর রশিদ তালুকদার, আবু হানিফ খান প্রমুখ।
এমএসএম / জামান
বারহাট্টায় যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত
গাজীপুরে ঐতিহ্যবাহী মানিক্য মাধবের রথযাত্রা শুরু
রাণীশংকৈলে জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত
জুলাই শহীদ দিবস উপলক্ষে পটুয়াখালীতে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত
রায়পুরে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ উদযাপিত
জয়পুরহাট জেলা ছাত্র শিবিরের নতুন কমিটি গঠনঃ সভাপতি আশরাফুল, সেক্রেটারি তারেক
জুলাই শহীদ দিবস ২০২৬: বাঘায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
মাদারীপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস উদযাপিত
ভূরুঙ্গামারীতে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
মানিকগঞ্জে 'জুলাই শহীদ দিবস' পালিত
নড়াইলে পাতিয়ার বিলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ
কর্মহীন কালামের বাঁচার আকুতি; সুস্থ হয়ে করতে চায় কাজ