ঢাকা বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

মঠবাড়িয়ায় যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী পালিত


হারুন-অর-রশিদ, মঠবাড়িয়া photo হারুন-অর-রশিদ, মঠবাড়িয়া
প্রকাশিত: ১৫-৮-২০২১ দুপুর ১:২৯

পিরোজপুরের মঠবাড়িয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে মঠবাড়িয়া উপজেলা প্রশাসন ও দলীয় কার্যালয়ে পৃথকভাবে পালিত হয়েছে। রোববার (১৫ ‍আগস্ট) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও সকাল ১০টা ১৫ মিনিটে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার বশির আহমেদের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন আহম্মেদ, পৌর মেয়র রফিউদ্দিন আহম্মেদ ফেরদৌস, মঠবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ মো. গোলাম মোস্তফা, মহিউদ্দিন আহম্মেদ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আজিম উল হক, থানার অফিসার ইনচার্জ মুহা. নুরুল ইসলাম বাদল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. ফেরদৌস, বীর মুক্তিযোদ্ধা মোস্তফা শাহ আলম দুলাল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা এমাদুল হক খান, বীর মুক্তিযোদ্ধা ফারুক উজ্জামান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মজিবর রহমান, সাংবাদিক মিজানুর রহমান মিজু প্রমুখ।

এমএসএম / জামান

চিলমারীতে শিক্ষার মানোন্নয়ন ও সামাজিক ব্যাধি প্রতিরোধে অভিভাবক সমাবেশ

বাঘায় ছাত্রদল নেতাকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

খোকসায় গড়াই নদীতে নৌকায় গুলিবর্ষণ: যুবক গুলিবিদ্ধ

চৌগাছা পৌরসভা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ফুটপথ দখল মুক্ত

পটিয়ায় বসতঘর দখলের চেষ্টা: গৃহবধূকে মারধর ও কানের দুল ছিনিয়ে নেওয়ার অভিযোগ

আশুগঞ্জে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবসে বর্ণাঢ্য র্যালি

গলাচিপায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপচে পড়া ভিড়, বন্ধ দুই মা ও শিশু কল্যাণ কেন্দ্র

যশোরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি

সিংড়া মডেল প্রেসক্লাবের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

বারহাট্টায় মিথ্যা নারী নির্যাতন মামলার প্রতিবাদে মানববন্ধন

মেহেরপুরে তরুণ উদ্যোক্তা সৃষ্টি ও অর্থায়নে ‘উদ্যোগ’ কর্মসূচির কর্মশালা

নগরকান্দায় ওজনে কম চাল বিতরণ: তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা

নিরাপদ মৎস্য পণ্য সরবরাহে ‘ReadyFish’ এর যাত্রা শুরু