লোহাগড়ায় প্রধান শিক্ষক মতবিনিময় করলেন সাংবাদিকদের সাথে
নড়াইলের লোহাগড়া উপজেলার প্রান কেন্দ্রে নবগঙ্গা নদীর তীরে অবস্থিত সময়ের প্রাচীন ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান লক্ষ্মীপাশা আদর্শ বিদ্যালয়ের প্রাজ্ঞ প্রধান শিক্ষক এস, এ, মুরাদুজ্জামান সাংবাদিকদের সঙ্গে গত সোমবার বিকেল ৩টায় তার নিজ কার্যালয়ে মতবিনিময় করেন।
জ্ঞান গর্বে পরিপূর্ণ প্রধান শিক্ষক এস এম মুরাদুজ্জামান উপস্থিত সাংবাদিকদের বলেন আমার এবং আমার বিদ্যালয়ের প্রধান অফিস সহকারী মো. জাকির হোসেনের নামে বিভিন্ন পত্রপত্রিকায়, অনলাইন পোর্টাল, ও সোশ্যাল মিডিয়ায় যে খবরটি প্রকাশিত হয়েছে তা উদ্দেশ্য প্রনোদিত মিথ্যা বানোয়াট ভিত্তিহীন। আপনারা জানেন আমরা শিক্ষকরা মানুষ গড়ার কারিগর, একজন ভালো শিক্ষক ভালো একটা জাতি গড়তে পারে। এ ধরনের কোন কাজ শিক্ষকের নিকট থেকে কাম্য নয়। এ ধরনের কাজ একজন শিক্ষক কখনোই করতে পারে না। এটা আমার দৃঢ় বিশ্বাস। এ ধরনের কার্যকলাপ যদি কোন শিক্ষক করে থাকে সে শিক্ষাক জাতির কলঙ্ক।
তিনি আরও বলেন, একটি স্বার্থন্বেষী মহল তাদের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য প্রাচীন ঐতিহ্যবাহী তথা লক্ষীপাশা আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কর্মচারীর নামে যে অপপ্রচার চালাচ্ছেন প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।
সংবাদে প্রকাশিত অভিযোগ আমি আপনাদের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট সুষ্ঠু তদন্তের জোর দাবী জানায়।
এ সময় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের সভাপতি শেখ বদরুল আলম টিটো, অভিভাবক সদস্য মো. গোলাম কিবরিয়া, মো. খায়রুল ইসলাম, মো. মোস্তফা কামাল, মো. মশিউর রহমান, মো. পিকুল আলম, মো. মামুন হোসেন প্রমুখ।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন