ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

ভালবাসা দিবসে চৌগাছা থানা পুলিশের ব্যতিক্রম উদ্যোগ


ইমাম হোসেন সাগর, চৌগাছা photo ইমাম হোসেন সাগর, চৌগাছা
প্রকাশিত: ১৪-২-২০২৪ বিকাল ৬:০
বিশ্ব ভালবাসা দিবসে যশোরের চৌগাছা থানা পুলিশ ব্যতিক্রম এক আয়োজন করেন। বুধবার সকাল থেকেই থানা অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরীর নেতৃত্বে থানার সকল অফিসার ও পুলিশ সদস্যগণ স্বাধীনতা ভাস্কার্যে উপস্থিত হয়ে সর্বসাধারনের মাঝে ফুল বিতরণ করেন। মানুষকে সব বিষয়ে সচেতন করতেই মুলত এই ব্যতিক্রম আয়োজন বলে জানা গেছে।
বিশ্ব ভালবাসা দিবসের দিন বুধবার সকাল থেকেই চৌগাছা থানা পুলিশ উপজেলার প্রাণকেন্দ্র বলে খ্যাত স্বাধীনতা ভাস্কার্য মোড়ে উপস্থিত হয়ে পথচারী, বিভিন্ন যানবাহনের চালক, সাংবাদিক, জনপ্রতিনিধি, ব্যবসায়ীসহ সকল শ্রেনী পেশার মানুষের হাতে একটি করে গোলাপ ফুল তুলে দিয়ে দিবসটি উপলক্ষে শুভেচ্ছা জানান। পুলিশের ব্যতিক্রম কার্যক্রমে মানুষ সন্তোষ প্রকাশ করেন। ব্যবসায়ী মুক্তার হোসেন, পথচারী রফিকুল ইসলাম, ভিক্ষুক ফিরোজ হোসেন বলেন, পুলিশকে এমন কাজে নিয়োজিত হতে দেখেনি। আজ চৌগাছা থানা পুলিশের এমন একটি কাজ দেখে ভিষন ভাল লাগছে।
চৌগাছা থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী বলেন, দিবসটি উপলক্ষে নানা ভাবে মানুষকে সচেতন করতেই এই উদ্যোগ। তিনি বলেন, একজন বাইক চালক হেলমেট ছাড়াই সড়কে এসেছেন, তাকে থামিয়ে এ বিষয়ে সচেতন করার পাশাপাশি তাকে ফুল দিয়েছি। সড়কে ট্রাক চালককে থামিয়েছি, সে হয়ত ৩/৪ দিন বা তারও বেশি সময়ে সড়কেই আছে। আজ ফিরবে নিজ ঠিকানায়। ওই চালক যেন সড়কে আরও সচেতন ভাবে চলাচল করেন সেই বার্তা পৌছে দিয়েছি এবং ফুল হাতে দিয়ে তাকে বলেছি আপনি ফুলটি বাড়িতে নিয়ে পরিবারের হাতে তুলে দিবেন। কার্যক্রম সকাল হতে চলে দুপুর পর্যন্ত।
এ সময় থানার ওসি তদন্ত জেল্লাল হোসেন, সেকেন্ড অফিসার লোকমান হোসেন, সিংহঝুলী ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ মল্লিক, প্রেসক্লাব চৌগাছার সভাপতি সহকারী অধ্যাপক ইয়াকুব আলী, রিপোর্টার্স ক্লাবের সভাপতি মুকুরুল ইসলাম মিন্টু, সাধারণ সম্পাদক এম হাসান মাহমুদ, সাংবাদিক খলিলুর রহমান জুয়েল, ইমাম হোসেন সাগর, রেজাউল করিম সাগরসহ থানা পুলিশের অধিকাংশ অফিসার ও সদস্য উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

সীমাবদ্ধতার মধ্যেও ৩৪ বছর ধরে শিশুদের ভবিষ্যৎ গড়ার চেষ্টা

বিলাইছড়িতে মাদকবিরোধী র‍্যালী ও আলোচনা অনুষ্ঠিত

ছড়িয়ে পড়েছে ‘নিষিদ্ধ চায়না দুয়ারি’ জাল, হুমকিতে দেশি মাছ ও জলজ জীববৈচিত্র্য

চট্টগ্রামে তৃতীয়বারের মতো শ্রেষ্ঠ সার্কেল অফিসার আরিফ

রায়গঞ্জ প্রেসক্লাবের সম্পাদক ও জুলাই যোদ্ধা গ্রেপ্তার, ফাঁসানোর অভিযোগ পরিবারের

নেত্রকোণার কেন্দুয়ায় প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ভবন ও ড্রেন নির্মাণে বাধা দেয়ায় শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ

মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে চরবামুন্দী জাগরণ ক্লাবের ফুটবল প্রতিযোগিতা

টাঙ্গাইলে ৩ প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর

মানারুল কোরআন কওমী মাদ্রাসার সভাপতির দায়িত্বে আমীর হামজা ভূঁইয়া

হেফাজতের মিথ্যাচার ও হুমকির প্রতিবাদে টঙ্গীতে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন

অনলাইনে ইলিশ কিনতে ক্রেতাদের সতর্ক করল চাঁদপুরের অংশীজনরা

ব্রহ্মপুত্রের চরে তালাবদ্ধ সরকারি স্কুল, ক্ষোভে ক্লাসরুমের তালা ভাঙার চেষ্টা শিশুদের

কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ ইয়াবা, আটক ২