মঠবাড়িয়ায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে রাস্তার ইট চুরির অভিযোগ
অভিনব কায়দায় দিনে দুপুরে দেড় কিলোমিটার একটি রাস্তার ইট চুরি করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার দাউদখালী ইউনিয়নে ও ইউপি চেয়ারম্যান ফজলুল হক রাহাত খানের বিরুদ্ধে। এলাকাবাসী জানান, ইট উত্তোলনের কারণ জানতে চাইলে চেয়ারম্যানের লোকজন তাদের বলেন রাস্তাটি কংক্রিটের পিচ ঢালাইয়ের জন্য অনুমোদন দেয়া হয়েছে। যে কারণে ইটগুলো অপসারণ করতে হবে। এই বলে সে ইটগুলো অভিনব কায়দা জনগণের চোখে ধুলা দিয়ে অন্যত্র সরিয়ে নেন। দীর্ঘ দেড় বছর ধরে রাস্তাটি বেহাল অবস্থায় পরে থাকলে বর্ষাকালে ক্লেদাক্ততায় জনগণের দূর্ভোগের সীমা থাকে না। অপরদিকে ফেলে রাখা কাজেরও কোন অগ্রগতি না দেখে এলাকাবাসী উপজেলা নির্বাহী প্রকৌশলী জিয়ারুল ইসলামকে বিষয়টি অবহিত করলে তিনি তাৎক্ষণিক সরোজমিন পরিদর্শন করেন। ওই এলাকার রাস্তার আশেপাশের জনগণকে জিজ্ঞাসাবাদ করলে দেলোয়ার হোসেন মাতুব্বর জানান, অত্র এলাকার ইউপি চেয়ারম্যান রাহাত খাঁর নির্দেশে তার লোকজন রাস্তার ইট নিয়ে গেছে। তারা বলেছে এখানে কংক্রিটের পিচ ঢালাইয়ের রাস্তা করা হবে। এ বিষয় ফজলুল হক রাহাত খাঁর কাছে জানতে চাইলে তিনি বলেন, ভুলবশত: ওই রাস্তার ইটগুলো উত্তোলন করা হয়েছে। উপজেলা প্রকৌশলীর হতে রাহাত খাঁ মামলা থেকে পরিত্রাণের লক্ষ্যে ৩ দিনের মধ্যে ওই রাস্তা মেরামত করে দিবে বলে এই মর্মে লিখিত মুসলেকা দিয়ে চুরি যাওয়া রাস্তার কাজ তরিগরি শুরু করে দিয়েছেন। তার এ জঘন্য ঘটনায় দাউদখালীর জনমনে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ তার নিয়ে যাওয়া ইটের চেয়ে বর্তমান ইটের কাজ অনেক নিম্নমানের। ক্ষুদ্ধ এলাকাবাসী তার নানা অনিয়ম অব্যবস্থাপনা ও সন্ত্রাসী কর্মকান্ডের বহি: প্রকাশ করতে গিয়ে বলেন, তিনি অত্র এলাকার অলিখিত অধিশ্বর বা সম্রাট সেজে আছেন। তিনি যেটি বলেন সেটি ন্যায় অন্যায় সকলের অবনত মস্তকে মেনে নিতে হয়। এর ব্যত্যয় হলে তার নিজস্ব বাহিনীর হামলা নির্যাতনের শিকার হতে হয়। জনগণ ও সরকারের সাথে প্রতারণামূলক কর্মকান্ডের জন্য দাউদখালীবাসী কর্তৃপক্ষের কাছে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবী জানিয়েছেন। উপজেলা প্রকৌশলী জিয়ারুল ইসলাম বলেন, প্রায় দেড় কিলোমিটার রাস্তার ইট দাউদখালীর ইউপি চেয়ারম্যান ফজলুল হক রাহাত খাঁ উত্তোলন করে নিয়েছেন এবং সরেজমিনে গিয়ে এর সত্যতা মিলেছে। তিনি ওই কাজ ৩ দিনের মধ্যে করে দিবেন বলে আমার কাছে একটি লিখিত মুসলেকা দিয়েছেন। এর অন্যথা হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ইতোমধ্যেই তিনি ওই রাস্তার কাজ শুরু করে দিয়েছেন।
এমএসএম / এমএসএম
উত্তরাঞ্চলের অধিকাংশ সংসদ সদস্য বিরোধী দলের হওয়ায় সরকার এ অঞ্চলকে বাজেট বৈষম্যের মাধ্যমে উন্নয়ন থেকে বঞ্চিত রেখেছে
বারহাট্টায় যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত
গাজীপুরে ঐতিহ্যবাহী মানিক্য মাধবের রথযাত্রা শুরু
রাণীশংকৈলে জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত
জুলাই শহীদ দিবস উপলক্ষে পটুয়াখালীতে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত
রায়পুরে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ উদযাপিত
জয়পুরহাট জেলা ছাত্র শিবিরের নতুন কমিটি গঠনঃ সভাপতি আশরাফুল, সেক্রেটারি তারেক
জুলাই শহীদ দিবস ২০২৬: বাঘায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
মাদারীপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস উদযাপিত
ভূরুঙ্গামারীতে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
মানিকগঞ্জে 'জুলাই শহীদ দিবস' পালিত
নড়াইলে পাতিয়ার বিলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ