ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

বিশ^ভালবাসা দিবসে স্বপ্নদ্বীপ রিসোর্টের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীতে নানা অনুষ্ঠানের আয়োজন


এএ আজাদ হান্নান, ঈশ্বরদী photo এএ আজাদ হান্নান, ঈশ্বরদী
প্রকাশিত: ১৫-২-২০২৪ দুপুর ৩:৩৩

 বিশ^ভালবাসা দিবস ও চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঈশ^রদীর ঐতিহ্যবাহী স্বপ্নদ্বীপ রিসোর্টে বর্ণাঢ্য আয়োজনে বুধবার বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত আলোচনাসভাসহ  র‌্যাফেল ড্র ও পুরস্কার বিতরণীসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ঈশ^রদী উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুস সালাম খান। খায়রুল গ্রুপ অব ইন্ডাষ্ট্রি ও  স্বপ্নদ্বীপ রিসোর্টের চেয়ারম্যান আলহাজ¦ খাইরুল ইসলামের সভাপতিত্বে ঈশ^রদী পৌর মেয়র ইসাহক আলী মালিথা,পাবনা জেলা পরিষদের সদস্য তৌফিকুজ্জামান রতন, সলিমপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ বাবলু মালিথা,ঈশ^রদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও জাতীয় সাংবাদিক সোসাইটির কেন্দ্রিয় নির্বাহী পরিষদের সাংগঠনিক সচীব তৌহিদ আক্তার পান্না,ঈশ^রদী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলী,আওয়ামীলীগ নেতা শফিউল আলম বিশ^াস,ঈশ^রদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বাতেন,সাংবাদিক সেলিম সরদার, সহকারী ভুমিকর্মকর্তা আফসার আলী,শিল্পী তুফান ও সাবেক চেয়ারম্যান আতিয়ার রহমানসহ অন্যরা উপস্থিত ছিলেন। 
আলোচনা সভায় বক্তারা প্রধানমন্ত্রীর সাহসী উন্নয়ন কর্মের প্রশংসা করে বলেন,রুপপুর পারমাণবিক প্রকল্প ও ইপিজেড না হলে স্বপ্নদ্বীপ  রিসোর্ট হতনা। বিদেশীদের সেবা করার সুযোগ হতনা। এক্ষেত্রে বিদেশেও ঈশ^রদীর সুনাম বৃদ্ধি পাচ্ছে। আলোচনাসভা শেষে পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পায়রা ও বেলুন উড়িয়ে এবং কেক কেটে অনুষ্ঠানের সুচনা করা হয়। উল্লেখ্য,সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে আগত বিভিন্ন পরিবারের সদস্য ও শিশুরা ভিড় করে বিভিন্ন পয়েন্টে ফটো শূট অংশ নেন।

এমএসএম / এমএসএম

এনআইডি সংশোধনে ঘুষ বাণিজ্যের অভিযোগ

চট্টগ্রামে রেজিস্ট্রি অফিসে ঘুষ বাণিজ্য, আটক ৩

মোল্লাহাটে সারের ডিলারশিপে রাজনৈতিক প্রভাব ও দুর্নীতির অভিযোগ

আটঘরিয়ায় চাঁদভা ইউনিয়ন বিএনপির তৃণমূলের আলোচনা সভা

দাউদকান্দির গৌরীপুরে কুমিল্লা উত্তর জেলা বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ

লাকসামে নওয়াব ফয়েজুন্নেচ্ছা চৌধুরানী ১২৩তম মৃত্যুবার্ষিকী পালিত

পত্নীতলায় যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

পিরোজপুরে মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্কের সভা অনুষ্ঠিত

নড়াগাতীতে পুলিশকে পিটিয়ে হ্যান্ডকাপসহ আসামি ছিনতাই, অভিযান অব্যাহত

‎কুতুবদিয়ায় পানিতে ডুবে কিশোরের মৃত্যু

গজারিয়ায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল

ধুনটে বাবার ওপর অভিমান করে ফেসবুকে পোস্ট দিয়ে যুবকের আত্মহত্যা

বিতর্কিত শিক্ষা প্রকৌশলীর শাস্তির দাবি বরিশাল জেলা বিএনপির