ঢাকা রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

মাদারীপুরে শহীদ মিনার নেই অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে


আরাফাত হাসান, মাদারীপুর photo আরাফাত হাসান, মাদারীপুর
প্রকাশিত: ১৫-২-২০২৪ বিকাল ৫:৪৫

মাদারীপুরে এখনও অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে শহিদ মিনার নেই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এসব শিক্ষাপ্রতিষ্ঠানের কোনোটিতে অস্থায়ীভাবে শহীদ মিনার বানিয়ে দিবসটি পালন করা হয়। আবার কোনো কোন প্রতিষ্ঠানে দিবসটি পালনই করা হয় না। কালকিনি উপজেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলায় ২’শ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৭৫টিতে , ৫৯ টি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে ১৭ টিতে এবং ২২টি মাদ্রাসা ও ১৭ টি কিন্ডারগার্টেনের একটিতেও শহীদ মিনার নেই। অনুসন্ধ্যানে জানাগেছে,মাদারীপুর সদর উপজেলার কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়া বেশির ভাগ প্রতিষ্ঠানে শহিদ মিনার নেই। অধিকাংশ প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসা গুলো কালকিনি সদর কেন্দ্রীয় শহীদ মিনার,কালকিনিতে ডক্টর আব্দুস সোবহান গোলাপ পলিটেকনিক ইন্সটিটিউট, কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজ, ডাসার সরকারী শেখ হাসিনা ইউমেন্স কলেজ,ওডাসার শহীদ স্মৃতি কলেজের শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করে থাকেন। এবং বাকি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর কোনোটিতে অস্থায়ীভাবে শহিদ মিনার বানিয়ে শ্রদ্ধাঞ্জলি দেয়া হয়। এবং কোনো কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে আলোচনাসভা বা দোয়া মাহফিল করা হয়। আবার কিছু প্রতিষ্ঠানে দিবসটি পালনই হয়না। কয়ারিয়া আলহাজ্ব মহব্বত আলী নিন্ম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ  মাহাবুবুর রহমান বলেন, বিদ্যালয়ে শহিদ মিনার তৈরীর জন্য সরকারি কেনো বরাদ্দ পাইনি। কিন্তু আমরা অস্থায়ীভাবে শহিদ মিনার বানিয়ে শ্রদ্ধাঞ্জলি প্রদান করি। সাহেবরামপুর আন্ডারচর মাহমুদিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ শাহজাহান মিয়া বলেন, আমরা শহীদ দিবসে আলোচনা সভা, র‌্যালী ও দোয়া মোনাজাত করি এবং কলেজ মাঠের শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি  প্রদান করি। কালকিনি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বদিউজ্জামান বলেন,আমরা প্রতিটি স্কুলে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালন করি। যে প্রতিষ্ঠান গুলিতে শহীদ মিনার এখনো নির্মাণ করা হয়নি দ্রæত করে দেওয়া হবে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুজ্জামান বলেন, আমাদের অধিকাংশ প্রতিষ্ঠানে শহীদ মিনার রয়েছে। যে প্রতিষ্ঠান গুলিতে শহীদ মিনার নাই সেখানে দ্রুত করে দেওয়া হবে। মজিদবাড়ী মীর হিাবিবুর রহমানবালিকা নিন্ম মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠাতা ও কালকিনি  উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক জানান, তার প্রতিষ্ঠানসহ উপজেলার সব শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার তৈরির জন্য উপজেলা পরিষদের পক্ষ থেকে ব্যাবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৪, আটক ২৫ কিশোর

ধ্বংসপ্রাপ্ত দেশকে নতুন করে জাগাতে চাই: সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী

শেরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত

সরিষাবাড়িতে বাসকের মত বিনিময় সভা অনুষ্ঠিত

রাজশাহীর বাঘা শাহী মসজিদ সংলগ্ন হজরত শাহদৌলার মাজারের সিন্দুক ভেঙে চুরি

নরসিংদীতে ২৪ ঘণ্টায় নতুন ১৯ ডেঙ্গু রোগী শনাক্ত, হাসপাতালে ভর্তি ১২২

গজারিয়া প্রেস ক্লাব নির্বাচন২০২৬--২৮ তিন পদে জয়ী নজরুল, আফরান ও আমজাদ.

মনপুরায় বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

ঈশ্বরদীতে প্রথম জাতীয় ইয়ুথ নিউক্লিয়ার ডায়ালগ অনুষ্ঠিত

নেত্রকোণার মদনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

নেত্রকোণার মদনে মগড়া নদী থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

বাগেরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস- ২০২৬ উযযাপন

চৌগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত