ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

আগামীকাল উপজেলা প্রেসক্লাব হাইমচরের নির্বাচন


জাহিদুল ইসলাম, হাইমচর photo জাহিদুল ইসলাম, হাইমচর
প্রকাশিত: ১৬-২-২০২৪ দুপুর ২:২৬
জমকালো মনোমুগ্ধকর আয়োজনের মধ্য দিয়ে  চাঁদপুরের উপজেলা প্রেসক্লাব, হাইমচর এর নির্বাচনকে ঘিরে হাইমচরে কর্মরত সাংবাদিকদের মধ্যে চলছে নির্বাচনী আমেজ। ব্যানার পোস্টারে ছেয়ে গেছে উপজেলা সদর আলগী বাজার।
 
আগামীকাল (১৭ ফেব্রুয়ারি) শনিবার উপজেলা প্রেসক্লাবের কার্যকরী পরিষদ ২০২৪ নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে সহ-সভাপতি ও সাধারণ সম্পাদক পদে দুইজন সদস্য বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন।
 
সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে মোট ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন।
 
শনিবার সকাল ১০ টা থেকে বেলা ২টা পযর্ন্ত উপজেলা প্রেসক্লাবের সদস্য ২৭ জন সাংবাদিক ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তাদের পছন্দের প্রতিনিধিদের নির্বাচিত করবেন।
 
নাম প্রকাশে অনিচ্ছুক প্রেসক্লাবের একজন সিনিয়র সাংবাদিক বলেন, হাইমচর উপজেলায় প্রিন্ট পত্রিকায় ও অনলাইন পটালে কর্মরত সাংবাদিকদের সদস্য করে যাচাই-বাছাই সম্পর্ণ করা হয়েছে। এসকল সাংবাদিকবৃন্দ ১৭ ফেব্রুয়ারি তাদের ভোটাধিকার প্রয়োগ করে প্রার্থীদের নির্বাচিত করবেন।
 
এ ব্যাপারে জানতে চাইলে প্রেসক্লাবের প্রধান নির্বাচন কমিশনার মাজহারুল ইসলাম শফিক পাটোয়ারী বলেন, উপজেলা প্রেসক্লাব, হাইমচর এর নির্বাচন আগামীকাল ১৭ ফেব্রুয়ারি প্রেসক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী গণতান্ত্রিক পন্থায় ব্যালটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান