ইবিতে ছাত্র ইউনিয়নের ১৮তম কাউন্সিল অনুষ্ঠিত
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সংসদের ১৮ তম কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের মাহমুদুল হাসান ও সাধারণ সম্পাদক পদে চারুকলা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের নুর আলম সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন।শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সংগঠনটির দপ্তর সম্পাদক মনির হোসেনের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তি সূত্রে এ তথ্য জানা যায়। এর আগে (বৃহস্পতিবার) সকাল কাউন্সিলে উপস্থিত প্রতিনিধিদের মতামতের ভিত্তিতে কমিটি গঠিত হয়। নব-গঠিত কমিটিকে শপথ পাঠ করান সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাহির শাহরিয়ার রেজা।২৩ সদস্য বিশিষ্ট কমিটির অন্যরা হলেন সহ-সভাপতি দেলোয়ার হোসেন, ওবাইদুর রহমান আনাস, উদয় দেবনাথ ও সাদিয়া মাহমুদ মিম, সহ- সম্পাদক ইমতিয়াজ আহাম্মেদ ইমন, আসিফুর রহমান ও শেখ সুমন, সাংগঠনিক সম্পাদক আহসান হাবীব রানা ও কোষাধ্যক্ষ আহমাদ গালিব।এছাড়া দপ্তর সম্পাদক মনির হোসেন, শিক্ষা ও গবেষণা সম্পাদক মাজিদুল ইসলাম উজ্জ্বল, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাসিব সাংস্কৃতিক সম্পাদক জিন্নাত মালিয়াত সীমা, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক তাহমিদ হাসান সজীব, ক্রীড়া সম্পাদক তানিম তানভীর, কার্যনির্বাহী সদস্য ইমানুল সোহান, মুখলেসুর রাহমান সুইট, মেহেদী হাসান রাফি ও মামুন মিয়া।
এমএসএম / এমএসএম
আন্ডারপাস নির্মাণে ভাঙা কুবির বেলতলী গেট, ৪ বছরেও ফেরেনি আগের রূপে
নোবিপ্রবিতে দুই দিনব্যাপী ডি-নথি বিষয়ক প্রশিক্ষণ শুরু
কুবি শিক্ষার্থী সুমাইয়া ও তার মায়ের হত্যাকারী মোবারকের মৃত্যুদণ্ড
পেছানো হবে না জবির ভর্তি পরীক্ষা, দুই বিষয়ে ফেল করেও আবেদনের সুযোগ
এইচএসসি পরীক্ষায় ময়মনসিংহ বোর্ডে টানা দ্বিতীয়বার প্রথম কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ
নজরুল বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক হিসাবরক্ষণ দিবস উদ্যাপন
ইবির বাসে হামলা এবং দেশব্যাপী নাশকতার প্রতিবাদে শিবিরের বিক্ষোভ
জবিতে নিষিদ্ধ ছাত্রলীগের তৎপরতার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ
কুবিতে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের অপতৎপরতার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ
ফেসবুক পোস্ট ঘিরে ডিআইইউ প্রক্টরের অপসারণ দাবি, চ্যালেঞ্জ প্রক্টরের
সড়ক দুর্ঘটনায় আহত সেই কুবি শিক্ষার্থীর মৃত্যু
গণ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব মেডিকেল ফিজিক্স দিবস পালন