উল্লাপাড়ায় ৫টি চোরাই মোটর সাইকেলসহ চোরচক্রের দুজন আটক
সিরাজগঞ্জ উল্লাপাড়ায় র্যাব-১২সদ্যরা অভিযান চালিয়ে ৫টি চোরাই মোটর সাইকেলসহ চোর চক্রের দুইজন সদস্যকে আটক করেছে।
বৃহস্পতিবার বিকেলে সিরাজগঞ্জের উল্লাপাড়া পাগলা গ্রামের পাঁকা রাস্তার উপর এ অভিযান পরিচালনা করা হয়।
আটককৃতরা হলো- সিরাজগঞ্জ সদর উপজেলার আকনাদিঘি গ্রামের শফিকুল ইসলামের ছেলে মো: রুবেল ও উল্লাপাড়ার পাগলা গ্রামের রতন আলী সরকারের ছেলে মো: জাহাংগীর হোসেন।
র্যাব-১২ সদর কোম্পানি স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান শুক্রবার বিকেলে জানান, গোপন সংবাদের ভিত্তিতে উল্লাপাড়ায় পাগলা গ্রামে অভিযান চালিয়ে আসামীদের আটক করা হয়।এ সময তাদের কাছ থেকে বিভিন্ন ব্রান্ডের ৫টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, আটককৃতরা পরস্পর যোগসাজসে সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা ও টাঙ্গাইলসহ দেশের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন ব্র্যান্ডের মোটরসাইকেল কৌশলে চুরি করে। এরপর মোটর সাইকেলের পেছনের নম্বর প্লেট পরিবর্তন করে নিজেরা ভুয়া নম্বর প্লেট লাগিয়ে সাধারণ মানুষের কাছে অল্প দামে বিক্রয় করে দেন। এঘটনায় উলাপাড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এমএসএম / এমএসএম
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন
রাজস্থলীতে র্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
Link Copied