ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে ডিজিটাল স্মার্ট প্রি-পেইড মিটার স্থাপন কাজের উদ্বোধন


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি photo চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৫-৮-২০২১ দুপুর ৩:৪২

‘শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ’ এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে ডিজিটাল স্মার্ট প্রি-পেইড মিটার স্থাপন কাজের উদ্বোধন করা হয়েছে। রোববার (১৫ আগস্ট) সকাল  সাড়ে ১০টায় মানপুর সল্লাই প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে ডিজিটাল স্মার্ট প্রি-পেইড মিটার স্থাপন কাজের উদ্বোধন ও আশ্রয়ণ প্রকল্পের ৩৬টি অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী তুলে দেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক মো. মুঞ্জুরুল হাফিজ।

এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাকিউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দেবেন্দ্র নাথ উরাঁও এবং চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ইফফাত জাহান, নেসকো-১-এর নির্বাহী প্রকৌশলী আলিউল আজিম। স্মার্ট প্রি-পে‍ইড মিটার স্থাপনের ফলে গ্রাহকরা ঘরে বসেই মিটার রিচার্জ করতে পারবেন মর্মে উদ্বোধনী বক্তব্যে সকলকে অবহিত করেন জেলা প্রশাসক।

তিনি বলেন, বতর্মান সরকারের নির্বাচনী ওয়াদা ছিল বিতরণ ব্যবস্থা উন্নয়নের মাধ্যমে গ্রাহকদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা। তারই ধারাবাহিকতায় স্মার্ট প্রি-পেইড মিটার বাস্তবায়নের কাজ জেলায় শুরু হলো।

এমএসএম / জামান

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়