ঢাকা শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

মঠবাড়িয়ায় ইতিহাস গড়লেন ইউএনও আব্দুল কাইয়ূম


হারুন-অর-রশিদ, মঠবাড়িয়া photo হারুন-অর-রশিদ, মঠবাড়িয়া
প্রকাশিত: ১৭-২-২০২৪ দুপুর ১:৫৯

পবিত্র কুরআনে সূরা মূলকে আল্লাহ্ তা’য়ালা বলেন, তোমাদের জীবন ও মৃত্যু দিয়েছি এজন্য যাতে তোমরা উত্তম কর্মের প্রতিযোগিতা করতে পারো। এ বাণীতে প্রজ্ঞাবানদের জন্য সৃষ্টিকর্তার পক্ষ হতে গুরুত্বপূর্ণ উপদেশ রয়েছে। প্রতিটি মানুষের রুহ্ ঘুমন্ত অবস্থায় আল্লাহ্র জিম্মায় চলে যায়। সকালে ঘুম থেকে জাগ্রত হওয়ার পুর্ব মুহূর্তে এর রক্ষণাবেক্ষণকারী ফেরেশতা রবের অনুমতি প্রার্থনা করে, ওমুকের রুহ্ তার দেহে পুনরায় ফিরিয়ে দেব কি? অনুমতি হলে জাগ্রত হয় না হয় ওই ঘুমই তার তরে পরপারের যাত্রা পথের সূচনা ঘটে। যে কারণে রাসূল (সা.) বলেন, ঘুম হলো মৃত্যুর ভাই। এতে জ্ঞানবানদের জন্য উপদেশ রয়েছে। এর অর্থ পৃথিবীর নগন্য প্রাণীটি থেকে শুরু করে যুগে যুগে যত অধিশ্বর ও প্রতাবশালীরা এসেছেন তাদের সকলের রুহ্ রাজাধিরাজ মহান স্রষ্টার কব্জায় রয়েছে। এ উপদেশ যারা গ্রহণ করেছেন তারা হয়েছেন যুগ সেরা শতাব্দীর শ্রেষ্ঠ সন্তান। সেই পথের সারথিরূপে সত্যের মশাল নিয়ে এ ধরাধামে অবতার হয়েছেন মঠবাড়িয়ার পার্শ্ববর্তী বরগুনা জেলায় জন্মগ্রহণ করা উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক আব্দুল কাইয়ূম। যিনি সততা ও নিষ্ঠার সাথে মঠবাড়িয়ায় দুটি গুরু দায়িত্ব পালন করে আসছেন। তার দৃঢ় প্রচেষ্টায় অনেক চড়াই উৎরাই পেরিয়ে মঠবাড়িয়া পৌর শহরের ভূমি অফিস সংলগ্ন অবৈধ স্থাপনা ভেঙ্গে সেখানে দেয়াল নির্মাণ করেন ও খাল দখলকারীদের কবল থেকে খাল দখল মুক্ত করার কাজ ধারাবাহিকভাবে চলমান রেখেছেন। তার এ অদম্য সাহসী উদ্যোগকে মঠবাড়িয়ার আপামর জনগণ সাধুবাদ জানিয়েছেন। এ অবৈধ স্থাপনাগুলো ভাঙ্গার জন্য অনেক আগে থেকেই হাইকোর্ট থেকে নির্দেশনা আসলেও কোন জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা সাহস দেখায়নি। এ কাজকে ব্যহত করতে কতিপয় দখলদার তাকে উপর মহলের চাপসহ অন্যত্র বদলি করার জন্য বর্তমানে উঠেপরে লেগেছে। তার সততা ও দৃঢ়তার বিষয় দেশের সর্বোচ্চ দপ্তর পর্যন্ত অবহিত রয়েছেন। দীর্ঘদিনের পরিচালিত সকল অনিয়মকে নিয়ম বলে চালিয়ে যাওয়া পৌরসভাটিতে জনগণের ট্যাক্সের টাকায় ৮৬ জন মাস্টার রোলে নিয়োগ দেয়া, নামে বেনামে কাজ না করে অর্থ হাতিয়ে নিত। যা তিনি অনেকটা ছাঁটাই করে সচ্ছতায় ফিরিয়ে এনেছেন। উপজেলা পরিষদের এককালের নোংরা ভূঁতুরে পরিবেশকে নতুন আঙ্গিকে বিকশিত করেছেন। মডেল মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেম নিয়োগে দৃষ্টান্ত দেখিয়েছেন। ধর্মীয় সকল বিধি বিধানের ওপর তার শতভাগ আস্থা ও আনুগত্যতা রয়েছে। চলন বলন বসন কোন কর্ম পরিধিতে নেই কোন তার অহংকার। হোটেল, রেঁস্তোরা ও চায়ের টেবিলে সর্বস্তরের মানুষের মন্তব্যে উঠেছে দারাজ দিল স্বচ্ছ বিনয়ী প্রজ্ঞাবান আর অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন অফিসার স্বাধীনতার পর মঠবাড়িয়ার ইতিহাসে আর একজন পদার্পন করেননি। গেল সংসদ নির্বাচনটি সূচারুরূপে সম্পন্ন করায় সকল দল মতের মানুষের তিনি ভূঁয়োশী প্রশংসা কুড়িয়েছেন। মেয়াদ উত্তীর্ণ ঔষধ অবৈধ বালি উত্তোলনকারী ইট বাটা মালিকদের অগনিত পাঁজা গুড়িয়ে দেয়াসহ মোটা অংকের জরিমানার কার্যক্রম ধারাবাহিকভাবে চলমান রেখেছেন। ইতোমধ্যে বালির মাঠটি অবৈধ দখলমুক্ত করে পৌরবাসীর চিত্ত বিনোদনের জন্য দৃষ্টিনন্দন পার্ক করার সিদ্ধান্ত নিয়েছেন। উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক আব্দুল কাইয়ূম বলেন, রাষ্ট্রের পক্ষ হতে আমার ওপর এক গুরু দায়িত্ব অর্পন করা হয়েছে। আমি সে নীতিমালাকে অনুসরণ করে একাগ্রতার সহিত কাজ করার চেষ্টা করে যাাচ্ছি। প্রতিটি মানুষ কিছু কিছু কর্মের মধ্যে বেঁচে থাকে অনন্তকাল। অতএব উভয় জগতের জবাবদিহিতার প্রশ্নে সকলের চাহিদা পূরণ করা কারো পক্ষেই সম্ভব নয়। 

এমএসএম / এমএসএম

উত্তরাঞ্চলের অধিকাংশ সংসদ সদস্য বিরোধী দলের হওয়ায় সরকার এ অঞ্চলকে বাজেট বৈষম্যের মাধ্যমে উন্নয়ন থেকে বঞ্চিত রেখেছে

বারহাট্টায় যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত

গাজীপুরে ঐতিহ্যবাহী মানিক্য মাধবের রথযাত্রা শুরু

রাণীশংকৈলে জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত

জুলাই শহীদ দিবস উপলক্ষে পটুয়াখালীতে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত

রায়পুরে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ উদযাপিত

জয়পুরহাট জেলা ছাত্র শিবিরের নতুন কমিটি গঠনঃ সভাপতি আশরাফুল, সেক্রেটারি তারেক

জুলাই শহীদ দিবস ২০২৬: বাঘায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মাদারীপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস উদযাপিত

ভূরুঙ্গামারীতে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

মানিকগঞ্জে 'জুলাই শহীদ দিবস' পালিত

নড়াইলে পাতিয়ার বিলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ

কর্মহীন কালামের বাঁচার আকুতি; সুস্থ হয়ে করতে চায় কাজ