নাটোরের বিশিষ্ট শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব মজিবুল হক নবী আর নেই
নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক (অবঃ) ও সাকাম সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সাবেক সভাপতি সাংস্কৃতিক ব্যাক্তিত্ব মজিবুল হক নবী (৭১) ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি......রাজেউন)। শুক্রবার রাত সাড়ে ১০ টায় ঢাকায় নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসাধিন অবস্খায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে,জামাতাসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
মজিবুল হক নবীর পারিবারিক সুত্র জানায়, গত রবিবার নাটোর শহরের আলাইপুরে নিজ বাসভবনে রাত সাড়ে ৮টার দিকে মজিবুল হক নবী ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হন। সাথে সাথে তাকে প্রথমে সদর হাসপাতাল ও পরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিউরো সায়েন্স হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি সবাইকে ছেড়ে না ফেরার দেশে চলে যান। তার মরদেহ নাটোরের বাড়িতে আনার পর তার প্রিয়জনরা তাকে এক নজর দেখার জন্য সেখানে ভীড় জমায়। তিনি তার জীবদ্দশায় একজন ভাল শিক্ষক, সাংস্কৃতিক কর্মী ও ভাল মনের মানুষ হিসেবে পরিচিত ছিলেন। তার মৃত্যুতে তার স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে আসে। শনিবার জোহরের নামাজের পর শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে তার জানাজা শেষে গাড়িখানা কেন্দ্রীয় গোরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
এমএসএম / এমএসএম
উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১
নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস
ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২
বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি
চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার
সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন
তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড
গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি
ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি
মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা
জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড
বারহাট্টায় সরকারি প্রণোদনার সার দোকানে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা
Link Copied