পদোন্নতি পেলেন তিতুমীর কলেজের ১৫ শিক্ষক
আরিফুল ইসলাম, তিতুমীর কলেজ প্রতিনিধি
বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার থেকে সরকারি তিতুমীর কলেজের ১৫ জন শিক্ষককে প্রভাষক থেকে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব রেবেকা সুলতানার স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশে বলা হয়, বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের প্রভাষক পর্যায়ের নিম্নবর্ণিত কর্মকর্তাদের (জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ৬ষ্ঠ গ্রেডে) সহকারী অধ্যাপক পদে পদোন্নতিপূর্বক (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) মাধ্যমিক ও উচ্চ অধিদপ্তর, ইনসিটু স্ব-স্ব কলেজে পদায়ন করা হলো।
সরকারি তিতুমীর কলেজের পদোন্নতিপ্রাপ্ত শিক্ষকরা হলেন- অর্থনীতি বিভাগের আসমা হোসেন, ইসলাম শিক্ষা বিভাগের মোঃ হানিফ খান, উদ্ভিদবিদ্যা বিভাগের সৈয়দ আব্দুল্লাহ উমর নাসিফ ও আফসানা বিনতে খালেক, প্রণিবিদ্যা বিভাগের সখিনা পারভীন খান ও মোঃ নাজমুল হাসান, হিসাববিজ্ঞান বিভাগের ইব্রাহিম আহসান।
আরো পদোন্নতি পেয়েছেন, গণিত বিভাগের শেখ নাজিয়া জাহান, বাংলা বিভাগের সুশান্ত কুমার সরকার ও মারুফা আখতার, ব্যবস্থাপনা বিভাগের উম্মে সালমা, মার্কেটিং বিভাগের মোহাম্মদ ইব্রাহিম, রসায়ন বিভাগের সাবিনা আখতার, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মনিকা রানী দাস, সমাজকর্ম বিভাগের মমতাজ মহল শীলা।
আদেশে আরো বলা হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক প্রকাশিত নির্দেশাবলী অনুযায়ী পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাগণের বিমুক্তি ও যোগদান প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন করতে হবে এবং ইনসিট্র/সংযুক্ত সহকারী অধ্যাপকগণ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ঢাকা-এর পরিবর্তে স্ব স্ব কর্মস্থলের নির্ধারিত হারে বেতন ও অন্যান্য ভাতাদি প্রাপ্য হবেন।
Sunny / Sunny
কুবির হলে জুনিয়রকে রাতভর র্যাগিং, ‘নগ্ন করে ঘোরানোর’ হুমকির অভিযোগ
পাবিপ্রবিতে ভিন্ন ধর্মাবলম্বীর দুই শিক্ষার্থীকে আপত্তিকর অবস্থায় আটকের অভিযোগ
এসএসসি পরীক্ষার সূচি পেছালো, শুরু ১৪ মার্চ
বিএনপি সরকারের ১৮০ দিন পূর্তিতে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল
কুবির হলে ‘JCD’ লেখা নিয়ে দ্বন্দ্ব , দুই শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
নজরুল পদক ২০২৬ পাচ্ছেন আবদুল হাই শিকদার ও শবনম মুশতারী
আন্তর্জাতিক ফটোগ্রাফি প্রতিযোগিতায় দ্বিতীয় শ্রাবনের ‘ফ্লোটিং সারভাইভাল
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জাককানইবি ভিসির অভিনন্দন
পবিপ্রবিতে নবীন শিক্ষার্থীদের নতুন পরিবেশে অভিযোজনে সেমিনার
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে বাঙলা ক্যাম্পাসে হেল্প ডেস্ক
ধান ফসলের জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি নিরূপণে আন্তর্জাতিক কর্মশালায় পবিপ্রবির অংশগ্রহণ
৪২ প্রতিষ্ঠানের অংশগ্রহণে কুবিতে প্রথমবার শিল্প-একাডেমিয়া বৈঠক