জাবিতে জলসিঁড়ি’র নতুন কমিটি ঘোষণা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি ) সাংস্কৃতিক সংগঠন ‘জলসিঁড়ি’র ২০২৪-২৫ সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের ৪৮ ব্যাচের বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের শিক্ষার্থী রাহাতুল ফেরদৌস রাত্রীকে সাধারণ সম্পাদক এবং ৪৮ ব্যাচের চারুকলা বিভাগের শিক্ষার্থী মো.ফেরদৌসকে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।
রবিবার (১৮ ফেব্রুয়ারি ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।নতুন কমিটিতে সভাপতিমণ্ডলী হিসেবে আছেন সাদ্দাম হুসাইন রোহান, রনি হায়দার তূর্য ও দুর্জয় বসাক।কমিটির অন্য সদস্যরা হলেন- সাংগঠনিক সম্পাদক তুষার শিকদার ও ধীরাজ রায় , অর্থ সম্পাদক দীপান্বিতা চক্রবর্তী, সহ-অর্থ সম্পাদক মৌমিতা কুণ্ডু, মৌমিতা জান্নাত মেঘলা , প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রজ্ঞা প্রতিভা , সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক পূজা রায়, পাঠাগার সম্পাদক আসিফ করিম পাটোয়ারী রুপম, দপ্তর সম্পাদক সুরভী চক্রবর্তী, উপ-দপ্তর সম্পাদক প্রমা রাহা , শ্বাশত প্রামাণিক
এছাড়া কার্যকরী সদস্য হিসেবে আছেন আব্দুল্লাহ আল মামুন ও প্রীতি সূত্রধর। নতুন কমিটির সাধারণ সম্পাদক রাহাতুল ফেরদৌস রাত্রী বলেন , আমার অনুভূতি আসলে মিশ্র প্রকৃতির। জলসিঁড়ির নতুন দায়িত্ব পেয়ে আমি এক অর্থে ভীত আবার আনন্দিতও। ভীত এই কারণে যে অর্জন পাওয়ার থেকে ধরে রাখা কঠিন। জলসিঁড়ি আমার উপর যে আস্থা রেখেছে, যে দায়িত্ব দিয়েছে, আমি জানি না তার কতটুকু প্রতিদান দিতে পারব, তবে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব।
আমি আনন্দিত এই কারণে যে আমার সামনে এখন এক নতুন অভিজ্ঞতা অর্জনের সুযোগ, জলসিঁড়ির সদস্যদের সাথে নিয়ে জলসিঁড়িকে আরও সামনে এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ।
ক্যাম্পাসে চলমান পরিস্থিতিকে মাথায় রেখে আমি মনে করি জলসিঁড়ির মতো সাংস্কৃতিক সংগঠনগুলোর অনেক দায়বদ্ধতা আছে। জলসিঁড়ি বরাবর অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছে, ন্যায় প্রতিষ্ঠায় সচেষ্ট থেকেছে। আগামীতেও জলসিঁড়ির সদস্যদের নিয়ে আমি সকল অন্যায় অবিচারের বিরুদ্ধে দাঁড়াব।
উল্লেখ্য, ‘আমরা শ্রম ও মেধায় বাবুই পাখির মতো সৃষ্টিশীল হতে চাই’- স্লোগানকে ধারণ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অঙ্গনে জলসিঁড়ি তার যাত্রা শুরু করে ২০০২ সালের ২৫ সেপ্টেম্বর। এটি জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটভুক্ত সংগঠন।
এমএসএম / এমএসএম
এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল
দেশব্যাপী সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে ইবিতে র্যালি ও সমাবেশ
শেকৃবির ৯৮ ভেটেরিনারি শিক্ষার্থীর ইন্টার্নশিপ যাত্রা শুরু, যাতায়াত ভাতা চালুর সিদ্ধান্ত
গণ বিশ্ববিদ্যালয়ে জিবিসিডিসি'র তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
বিএনপি আয়োজিত জাতীয় প্রশিক্ষণ কর্মশালায় তৃতীয় স্থান অর্জন করলেন পাবিপ্রবি ছাত্রদলের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম
ছিনতাইপ্রবণ এলাকা চেনাতে ডিআইইউ শিক্ষার্থীর ডিজিটাল ম্যাপ ‘সেফপাথ’
শেকৃবিসাসের উদ্যোগে শিক্ষানবিশ সাংবাদিক কর্মশালা
সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কুবিতে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচি
বারিতে গণ বিশ্ববিদ্যালয়ের কৃষি শিক্ষার্থীদের গবেষণামূলক মাঠ পরিদর্শন
গবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার: ‘সাধারণ শিক্ষার্থী’ নামে ছাত্রদল-শিবির-ফেডারেশনের প্রতিবাদ
আন্ডারপাস নির্মাণে ভাঙা কুবির বেলতলী গেট, ৪ বছরেও ফেরেনি আগের রূপে
নোবিপ্রবিতে দুই দিনব্যাপী ডি-নথি বিষয়ক প্রশিক্ষণ শুরু