ঢাকা বৃহষ্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

শিবচরে ট্রেনের ধাক্কায় মাদ্রাসাছাত্রের মৃত্যু


নাজমুল হোসেন লাবলু, শিবচর  photo নাজমুল হোসেন লাবলু, শিবচর
প্রকাশিত: ১৮-২-২০২৪ বিকাল ৫:৪

শিবচর উপজেলায় ট্রেনের ধাক্কায় মাহমুদুল ইসলাম(১০) নামের এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। রোববার(১৮ ফেব্রুয়ারি) সকাল ৯ টার দিকে উপজেলার কুতুবপুর ইউনিয়নের বড় কেশবপুর এলাকার রেলসড়কের ৫ নং সেতুতে দূর্ঘটনাটি ঘটে।

নিহত মাহমুুদল ইসলাম বড় কেশবপুর এলাকার হাকিম আলি বেপারীর কান্দি গ্রামের মো.জাহাঙ্গীর মোল্লার ছেলে ও স্থানীয় ইকরা রওজাতুল উলুম মাদ্রাসার শিক্ষার্থী। রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে কয়েকজন শিশুশিক্ষার্থীর সাথে মাহমুদুল ইসলাম মাদ্রাসা থেকে বের হয়। অন্য প্রান্তে যাওয়ার জন্য রেল লাইন পার হতে গেলে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত শিশুটি ওই এলাকার ইক্বরা রওজাতুল উলুম মাদ্রাসার প্রথম শ্রেনির ছাত্র ছিল। 

স্থানীয়রা জানান,'এর আগেও রেল লাইন পার হতে গিয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে। এই এলাকাটি বেশ জনবহুল। রেল লাইনের উভয় পাশেই মানুষের বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান। লোকজন এক পাশ থেকে অন্য পাশে যেতে রেল লাইন পার হয়েই যায়। এতে করে দূর্ঘটনা ঘটছে। শিশুটিও রেল রাস্তা পার হতে গিয়েছিল। সাথে থাকা অন্য শিশুরা পার হতে পারলেও সে ট্রেনের ধাক্কায় মারা যায়।'

স্থানীয় বড়কেশব পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক দেলোয়ার হোসেন বলেন, এখানে অনেক গুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে।কয়দিন আগে এই দিকে আরো একটি দুর্ঘটনা ঘটে।আজও একজন শিক্ষার্থী মারা গেলো।সরকারের কাছে দাবী এই এলাকায় লাইনের আশেপাশে একটি সীমানা প্রাচীর নির্মানের।যাতে দুর্ঘটনা কমে।ভাঙ্গা রেলওয়ে থানার(বামনকান্দা) উপ-পরিদর্শক(এসআই) নজরুল ইসলাম জানান,'খবর পেয়েই আমরা ঘটনাস্থলে যাই। শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি দুঃখজনক।'

এমএসএম / এমএসএম

গজারিয়া ইউনিয়নে থানা পুলিশের মত বিনিময়  সভা

কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার

শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন

ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন

বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ

ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি

পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়

শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন

গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত