ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

দীর্ঘদিন পর সাতাকানিয়া উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে সিজারিয়ান অপারেশন সম্পন্ন


চট্টগ্রাম অফিস photo চট্টগ্রাম অফিস
প্রকাশিত: ১৯-২-২০২৪ রাত ১:২
প্রধানমন্ত্রীর মা ও শিশু স্বাস্থ্যের উন্নয়ন কার্যক্রমে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আরো এক ধাপ এগিয়ে গেল। দীর্ঘদিন পরপুনরায় রোববার (১৮ ফেব্রুয়ারি) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নরমাল ডেলিভারির পাশাপাশি একটি জরুরী সিজারিয়ান অপারেশন সম্পন্ন  হয়েছে। সিজারিয়ান অপারেশনে  জুনিয়র কনসালটেন্ট, ডাঃ দিলারা পারভীন (গাইনী এন্ড অবস), মেডিকেল অফিসার, ডাঃ সাদিয়া তাবাসসুম, ডাঃ মো.সাজ্জাদুল আলম, এনেসথেসিস্ট  ডাঃ মাহবুবুল আলম। সিনিয়র স্টাফ নার্সরা অংশগ্রহণ করেন। সার্বিক সহযোগিতায় ছিলেন ডাঃ এ,টি,এম, মনজুর মোর্শেদ ও আবাসিক মেডিকেল অফিসার এবং অত্র স্বাস্থ্য কমপ্লেক্সের সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ। 
 
এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কে এম আবদুল্লাহ আল মামুন সাংবাদিকদের বলেন, সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ প্রায় সাড়ে তিন বছর পর সিজারিয়ান অপারেশন সম্পন্ন হয়েছে। এতদিন চিকিৎসক ও জনবল সংকট থাকায় সিজার অপারেশনের ব্যবস্থা পূনরায় চালু করা যায়নি। বিশেষ করে এনেসথেসিস্ট সংকট ছিল। সম্প্রতি এনেসথেসিস্ট হাসপাতালে যোগদান করায় প্রসূতির সিজার করা সম্ভব হয়েছে। বর্তমানে মা ও শিশু সম্পূর্ণ সুস্থ রয়েছে। এসময় তিনি বিভাগীয় (স্বাস্থ্য) পরিচালক ডাঃ মোঃ মহিউদ্দিন এবং সিভিল সার্জন, ডাঃ মো:ইলিয়াছ চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা জানান।
 
 
 

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ