চৌগাছা বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান
যশোরের চৌগাছা বাজারে নিষিদ্ধ পলিথিনের ব্যবহার প্রতিরোধে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেছে। আজ সোমবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি গুঞ্জন বিশ্বাস সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে বাজারের বিভিন্ন প্রতিষ্ঠানে এই অভিযান পরিচালনা করেন। অভিযানে পরিবেশ আইন লঙ্ঘন করে পলিথিন মজুত রাখার অপরাধে ৫ ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে অভিযুক্তদের সতর্ক করা হয়েছে।
জানাগেছে, পলিথিন ব্যবহার প্রতিরোধে সোরবার দুপুরে চৌগাছা বাজারের বিভিন্ন সড়ক সংলগ্ন ব্যবসা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালন করেন। অভিযানে ব্যবসা প্রতিষ্ঠানে নিষিদ্ধ পলিথিন মজুদ ও বিক্রির অপরাধে প্রতিষ্ঠান মালিক লিয়াকত আলীকে ১০ হাজার, ইবাদৎ হোসেনকে ৬ হাজার টাকা, কমল কুমার রায়কে ২ হাজার টাকা, স্বপন রায়কে ৩ হাজার টাকা ও প্রাণ সরকারকে ৪ হাজার টাকা জরিমানা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি গুঞ্জন বিশ্বাস জানান, অভিযুক্তদের বিরুদ্ধে নিষিদ্ধ পলিথিন মজুত ও বিক্রির অভিযাগ প্রতীয়মান হয়। সে কারনে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৬ (ক) ও ১৫ এর ১ ধারায় অর্থদÐ করা হয়েছে। একই সাথে তাদেরকে সতর্ক করা হয়েছে। তিনি আরো বলেন পলিথিন অপচনশীল পণ্য। যা পরিবেশের জন্য অত্যান্ত ক্ষতিকর। আমাদের পলেথিন ব্যবহার কমিয়ে পাটজাত বা কাগজজাতপণ্য ব্যবহারে মনোযোগ দিতে হবে।
এমএসএম / এমএসএম
বিলাইছড়িতে মাদকবিরোধী র্যালী ও আলোচনা অনুষ্ঠিত
ছড়িয়ে পড়েছে ‘নিষিদ্ধ চায়না দুয়ারি’ জাল, হুমকিতে দেশি মাছ ও জলজ জীববৈচিত্র্য
চট্টগ্রামে তৃতীয়বারের মতো শ্রেষ্ঠ সার্কেল অফিসার আরিফ
রায়গঞ্জ প্রেসক্লাবের সম্পাদক ও জুলাই যোদ্ধা গ্রেপ্তার, ফাঁসানোর অভিযোগ পরিবারের
নেত্রকোণার কেন্দুয়ায় প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ভবন ও ড্রেন নির্মাণে বাধা দেয়ায় শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ
মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে চরবামুন্দী জাগরণ ক্লাবের ফুটবল প্রতিযোগিতা
টাঙ্গাইলে ৩ প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর
মানারুল কোরআন কওমী মাদ্রাসার সভাপতির দায়িত্বে আমীর হামজা ভূঁইয়া
হেফাজতের মিথ্যাচার ও হুমকির প্রতিবাদে টঙ্গীতে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন
অনলাইনে ইলিশ কিনতে ক্রেতাদের সতর্ক করল চাঁদপুরের অংশীজনরা
ব্রহ্মপুত্রের চরে তালাবদ্ধ সরকারি স্কুল, ক্ষোভে ক্লাসরুমের তালা ভাঙার চেষ্টা শিশুদের
কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ ইয়াবা, আটক ২
নেত্রকোণার দুর্গাপুরে ৪ শত পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
Link Copied