ঢাকাস্থ শরীয়তপুর সাংবাদিক সমিতির উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত
বঙ্গবন্ধুর শাহদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকাস্থ শরীয়তপুর সাংবাদিক সমিতির উদ্যোগে রোববার (১৫ আগস্ট) সকালে জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- সংগঠনের সহ-সভাপতি অসীম কুমার সরকার, মিজানুর রহমান, নির্বাহী সদস্য সাংবাদিক ও স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি কাজী মোয়াজ্জেম হোসেন, সংগঠনের সাধারণ সম্পাদক দুলাল হোসেন, সহ-সাধারণ সম্পাদক শিব শংকর মোদক, সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ আনিসুজ্জামান, প্রচার সম্পাদক হুমায়ুন কবির, তথ্য প্রযুক্তি সম্পাদক আবু তালেব ঢালী, সদস্য আবু সুফিয়ান, কেএম রায়হান, দীন ইসলাম প্রমুখ।
এ সময় জাতীয় প্রেসক্লাব, ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়নসহ বেশকিছু সাংবাদিক সংগঠনের পক্ষ থেকেও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।
ঢাকাস্থ শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি দি ডেইলি অবজারভারের বার্তা সম্পাদক সৈয়দ জহিরুল আবেদীন, সহ-সভাপতি দৈনিক বাংলা দেশের আলোর চিফ রিপোর্টর কাঞ্চন কুমার দে, যুগ্ম-সম্পাদক অর্থকণ্ঠের নির্বাহী সম্পাদক বোরহান উদ্দিন এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বাংলাদেশ সংবাদ সংস্থার সাব-এডিটর সুফী ইমরান টেলিফোন বার্তায় বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টের সকল শহীদের আত্মার শান্তি কামনা করেন। তারা বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকরের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
এমএসএম / জামান
মাদক ও যেকোনো অপরাধের ব্যাপারে পুলিশের জিরো টলারেন্স: ঢাকা জেলা পুলিশ সুপার
সাপ্তাহিক তথ্য বিচিত্রার সাংবাদিক দুলাল বিশ্বাসকে মব সৃষ্টি করে হয়রানি মূলক মিথ্যা মামলা থেকে অব্যহতির প্রতিবাদে মানববন্ধন
শিশু হাসপাতালে জানালার গ্রিল চুরির সময় যুবক আটক
ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ
নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ
সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি
ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি
সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক
দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল