একুশের প্রথম প্রহরে ভাষা শহিদদের প্রতি জাককানইবি সাংবাদিক সমিতির শ্রদ্ধা
একুশের প্রথম প্রহরে রাত ১২ঃ০১ মিনিটে বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনারের বেদিতে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (জাককানইবিসাস)।
বুধবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন করে সংগঠনটি। এসময় উপস্থিত ছিলেন নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মো: ফাহাদ বিন সাঈদ, সাধারণ সম্পাদক আসলাম বেগ, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, দপ্তর ও প্রচার সম্পাদক এস এম মোজতাহীদ প্লাবন, কোষাধ্যক্ষ জান্নাতি বেগম, সাংবাদিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আহসান হাবীব, সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান, সাবেক প্রচার সম্পাদক তৈয়ব শাহনুর, সাবেক কার্যনির্বাহী সদস্য রাশেদুজ্জামান রনি, মাহমুদুল হাসান মিশাদসহ প্রমুখ।
উল্লেখ্য, ১৯৫২ সালের এ দিনে ১৪৪ ধারা ভেঙে বাংলা ভাষা রক্ষার আন্দোলনে নেমে পুলিশের গুলিতে প্রাণ হারান সালাম, বরকত, রফিক, জব্বারসহ আরও কয়েকজন। তাদের সাহসিকতা ও বুকের তাজা রক্তের বিনিময়ে ওই দিন মায়ের ভাষার মর্যাদা প্রতিষ্ঠা করতে পেরেছিল বাঙালি জাতি।
১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেস্কো ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়ার পর থেকে প্রতিবছর বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়ে আসছে। দিবসটির এবারের প্রতিপাদ্য হলো—‘বহুভাষার মাধ্যমে শিক্ষা : প্রজন্ম থেকে প্রজন্মে জ্ঞানচর্চার স্তম্ভ।'
এমএসএম / এমএসএম
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ
পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা