ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

তাড়াশে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন


তাড়াশ প্রতিনিধি photo তাড়াশ প্রতিনিধি
প্রকাশিত: ৩১-৫-২০২১ রাত ৮:১৪

সিরাজগঞ্জের তাড়াশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় (ইউনিয়ন) গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (অনূর্ধ্ব-১৭) উদ্বোধন করা হয়েছে। সোমবার (৩১ মে) বিকেল ৩টায় উপজেলা প্রশাসনের আয়োজনে হাসপাতালসংলগ্ন খেলার মাঠে উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল করিমের সভাপতিতে এ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

প্রতিভাবান খেলোয়ার তৈরি করতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, সহকারী কমিশনার (ভূমি) ওবায়দুল্লাহ, সগুনা ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহেল বাকি, মাগুড়া বিনোদ ইউপি চেয়ারম্যান প্রভাষক আতিকুল ইসলাম বুলবুল, তাড়াশ সদর ইউপি চেয়ারম্যান বাবুল শেখ, দেশীগ্রাম ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস সরকার, তাড়াশ পৌরসভার সচিব আশরাফুল আলম ভূঁইয়া, সমাজসেবা অফিসার কেএম মনিরুজ্জামান প্রমুখ।

উদ্বোধনী  দিনে ৪নং মাগুড়া বিনোদ ইউনিয়ন বনাম ৮নং দেশীগ্রাম গুড়পীপুল ইউনিয়নের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। উদ্বোধনী ম্যাচের খেলাকে ঘিরে মাঠে উল্লেখযোগ্যসংখ্যক দর্শক ছিলেন। তাড়াশ সদর ইউপি চেয়ারম্যান বাবুল শেখ দর্শকদের আনন্দ দেয়ার জন্য ধারাভাষ্যের দায়িত্ব পালন করেন।

৮নং দেশীগ্রাম গুড়পীপুল ইউনিয়ন একাদশ টিম ৪নং মাগুড়া বিনোদ ইউনিয়ন একাদশকে ৩-০ গোলে হারিয়ে বিজয়লাভ করে।

এমএসএম / জামান

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন

​মান্দায় অনিয়মের অভিযোগে সড়ক থেকে সরিয়ে নেওয়া হচ্ছে নিম্নমানের ইটের খোয়া

ধনবাড়ীতে পুলিশের গাড়ির চাপায় মানসিক ভারসাম্যহীন নারী গুরুতর আহত

ঝিনাইদহে বাসর ঘরে তরুণীর ঝুলন্ত মরদেহ; পরিকল্পিত হত্যা দাবি করে স্বজনদের মানববন্ধনের প্রস্তুতি

টুঙ্গিপাড়ায় ৮৯ পূজামণ্ডপে নিরাপত্তার প্রস্তুতি, মাঠে ৫৫৪ আনসার