মধুপুরে কলাগাছের শহীদ মিনার ভাংচুর , শ্রদ্ধা জানাতে পারেননি শিক্ষক শিক্ষার্থীরা
টাঙ্গাইলের মধুপুরের বনাঞ্চলে গড়ে উঠা একটি বেসরকারি বিদ্যালয়ে কলাগাছের তৈরি অস্থায়ী শহীদ মিনার স্থানীয় দুর্বৃত্তদের বিরুদ্ধে ভেঙ্গে গুড়িয়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। অস্থায়ী ওই শহীদ মিনার ভাংচুরের কারণে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে পারেননি শিক্ষক শিক্ষার্থীরা।মধুপুর উপজেলা বেরিবাইদ ইউনিয়নের জাঙ্গালিয়া (দক্ষিণ পাড়া) গ্রামে আলোর ভুবন আদর্শ প্রাথমিক বিদ্যালয়ে ঘটেছে এমন ঘটনা।
শিক্ষক শিক্ষার্থীরা জানান, শহীদ মিনার না থাকায় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা মিলে মঙ্গলবার কলা গাছ দিয়ে মিনার তৈরি করেন। ২১ ফেব্রুয়ারি সকালে প্রভাতফেরির মাধ্যমে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর জন্য এমন আয়োজন করেছিলেন তারা। তৈরি করার কয়েক ঘন্টা পর মঙ্গলবার সন্ধার পরে দৃর্বৃত্তরা আলোর ভুবন আদর্শ প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে কলাগাছের তৈরি শহীদ মিনারটি ভাঙচুর করে গুড়িয়ে দেয়।
বুধবার সকালে এ দৃশ্য দেখে শিক্ষক শিক্ষার্থীসহ স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়। বেরিবাইদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুলহাস উদ্দিন খবর শুনে ১১ টার দিকে ঘটনা স্থল পর্যবেক্ষণ করেন। ঘটনায় জাড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন আলোর ভুবন আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি টুকু মিয়া, সদস্য আব্দুল গনি, অভিভাবক কিতাব আলী, ফেরদৌস আলী প্রমুখ।
প্রধান শিক্ষক স্বপন কুমার পাল বলেন, শহীদ মিনারে আঘাত ভাষা শহীদদের প্রতি চরম অবমাননা। মুক্তিযুদ্ধের প্রতি অশ্রদ্ধা। এ অপরাধ মেনে নেয়া যায় না।সহকারী শিক্ষক জাকির হোসাইন বলেন, হামলাকারীরা স্বাধীনতা বিরোধী চেতনার মানুষ। এ অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার।
এ বিষয়ে কেউ তাকে অবহিত করেনি বলে জানান মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোল্লা আজিজুর রহমান।
এমএসএম / এমএসএম
কুতুবদিয়ায় নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ
কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড
কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা
আদমদীঘিতে ১০ নারী পেলেন সেলাইমেশিন, ১৩ প্রতিবন্ধী পেলেন হুইল চেয়ার
টাঙ্গাইল বিসিকে পরিবেশ অধিদপ্তরের অভিযান: এইচ আর পি মেটালকে ৩০ হাজার টাকা জরিমানা
সোনারগাঁয়ে ৫ বছর বয়সী শিশুকে ধর্ষণের চেষ্টা অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ
রৌমারীর ব্রম্মপুত্র নদীর চরে অপরিকল্পিত ভাবে ড্রেজিং, ভাঙন ঝুঁকিতে স্থানীয়রা
সিংড়ায় বিভাগীয় উপপরিচালককে সংবর্ধনা প্রদান
পাকশীতে অগ্রদূত সংঘ টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধন, উদ্বোধনী ম্যাচে ভেড়ামারা কিংসের জয়
ত্রিশালে ভুল চিকিৎসায় চার গরুর মৃত্যুর অভিযোগ, বিচার দাবি খামারির
ডাক্তার মান্নান-কে ‘দেশ মেডিকেয়ার’-এর সংবর্ধনা
উলিপুরে মারকাযুস সুন্নাহ ইসলামিক রিসার্চ সেন্টারের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
পরীক্ষার খাতায় সরকারের কাছে বউ চাইলেন কলেজছাত্র: অধ্যক্ষের নোটিশ
Link Copied