জাবিতে চলছে ভর্তি পরীক্ষা, কেন্দ্র পরিদর্শনে উপাচার্য
গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি ('এ ' ইউনিট) ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে শুরু হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ সেশনের ভর্তি পরীক্ষার কার্যক্রম।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি ) সকাল ৯টায় ভর্তি পরীক্ষা শুরু হয়, চলবে বিকেল ৫. ৪০পর্যন্ত। প্রথম দিনে মোট ৬ শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
প্রথম দিন 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষায় ৪৪৬ টি আসনের বিপরীতে লড়াই করছেন ৫০ হাজার ৪১৬ জন অর্থাৎ এই ইউনিটে আসনে প্রতি লড়াই করছে মোট ১১৪ জন শিক্ষার্থী।
'এ' ইউনিটের দ্বিতীয় শিফটের পরীক্ষা পরিদর্শন শেষে উপাচার্য প্রফেসর মো. নূরুল আলম বলেন, ‘ সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। উপস্থিতির হার ৭০-৮০ শতাংশ। এবছর ভাসমান কোনো দোকান বসতে দেয়া হয়নি। সেজন্য ভিড়ও কম আছে। নির্বিঘ্নে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ’
এছাড়া অন্যান্য ইউনিটের ভর্তি পরীক্ষা রবিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল নয়টায় ১ম শিফটে ‘সি’ ১ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরে সকাল ১০টা ২৫ মিনিট থেকে ২য় শিফট থেকে ‘সি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ওই দিন ৫ শিফটে ‘সি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) ও বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুই দিনে ‘ডি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) প্রথম দুই শিফটে ‘বি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরে বেলা ১১টা ৫০ মিনিটে ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়াও ওই দিন শেষ দুই শিফটে ‘ই’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এমএসএম / এমএসএম
এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল
দেশব্যাপী সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে ইবিতে র্যালি ও সমাবেশ
শেকৃবির ৯৮ ভেটেরিনারি শিক্ষার্থীর ইন্টার্নশিপ যাত্রা শুরু, যাতায়াত ভাতা চালুর সিদ্ধান্ত
গণ বিশ্ববিদ্যালয়ে জিবিসিডিসি'র তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
বিএনপি আয়োজিত জাতীয় প্রশিক্ষণ কর্মশালায় তৃতীয় স্থান অর্জন করলেন পাবিপ্রবি ছাত্রদলের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম
ছিনতাইপ্রবণ এলাকা চেনাতে ডিআইইউ শিক্ষার্থীর ডিজিটাল ম্যাপ ‘সেফপাথ’
শেকৃবিসাসের উদ্যোগে শিক্ষানবিশ সাংবাদিক কর্মশালা
সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কুবিতে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচি
বারিতে গণ বিশ্ববিদ্যালয়ের কৃষি শিক্ষার্থীদের গবেষণামূলক মাঠ পরিদর্শন
গবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার: ‘সাধারণ শিক্ষার্থী’ নামে ছাত্রদল-শিবির-ফেডারেশনের প্রতিবাদ
আন্ডারপাস নির্মাণে ভাঙা কুবির বেলতলী গেট, ৪ বছরেও ফেরেনি আগের রূপে
নোবিপ্রবিতে দুই দিনব্যাপী ডি-নথি বিষয়ক প্রশিক্ষণ শুরু