ঢাকা সোমবার, ১৮ মে, ২০২৬

হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার গুনময় পোদ্দার


রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি photo রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ২২-২-২০২৪ দুপুর ৩:৪৩

রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার গুনময় পোদ্দার (৪৮) হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোকগমন করে। বুধবার (২১/০২/২০২৪) রাত সাড়ে ৮ টায় রামগঞ্জ উপজেলা পরিষদ অফিসার্স ক্লাব প্রাঙ্গণে ব্যাডমিন্টন খেলার পর শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে বসা অবস্থায় চেয়ার থেকে পড়ে যান তিনি। বিষয়টি খবর পেয়ে তাৎক্ষনিক রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকগণ অ্যাম্বুলেন্সযোগে ডাক্তার গুনময় পোদ্দারকে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়া যাওয়া হয় তারপর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ডাক্তার গুনময় পোদ্দারের মৃত্যুর খবর শুনে ছুটে আসে তার সহকর্মীরা সহ আরো নানা পেশাজীবীর মানুষ। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত কয়েকজন জানান, তিনি প্রায় সময় ব্যাটমিন্টন খেলতে পছন্দ করতেন তাই  আজ বুধবারও তিনি ঢাকা থেকে আসার পর সন্ধায় রামগঞ্জ অফিসার্স ক্লাব প্রাঙ্গণে প্রীতি ব্যাডমিন্টন ম্যাচে অংশগ্রহণ করেন। খেলা শেষে তিনি অতিথিদের সাথে বসে কথা বলার একপর্যায়ে হঠাৎ জ্ঞান হারিয়ে চেয়ার থেকে পড়ে যান। খবরটি পেয়ে দ্রুত তাকে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। 

উল্লেখ্য যে, ডক্টর গুনময় পোদ্দার ২০১৭ইং সনে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসাবে যোগদান করেন। এর পুর্বেও তিনি মেডিকেল অফিসার হিসাবে দীর্ঘদিন এই উপজেলা কমপ্লেক্সে কর্মরত ছিলেন। তিনি ব্যাক্তিগত জীবনে এক ছেলের জনক এবং তার স্ত্রী কুর্মিটোলা মেডিকেল কলেজ হসপিটালে চিকিৎসক হিসাবে কর্মরত রয়েছেন। তার মৃত্যুর খবর শুনে হসপিটালে ছুটে আসে  রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ শারমিন ইসলাম, রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোলাইমান, রামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মনির হোসেন চৌধুরী এবং রামগঞ্জ পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটোয়ারী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এমএসএম / এমএসএম

সিদ্ধিরগঞ্জে ভ্যাট ফাঁকির তথ্য সংগ্রহ করায় সাংবাদিককে হুমকি, ৪ দিনেও ব্যবস্থা নেয়নি পুলিশ

হীরাঝিল আবাসিক এলাকা সমাজ কল্যাণ সমিতি নিয়ম বহির্ভূত কমিটি গঠনের অভিযোগ

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে লোহাগড়ায় দুই খাল পুনঃখনন উদ্বোধন, ১.১৩ কোটি টাকার প্রকল্প

আত্রাইয়ে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ঘোড়াঘাটে গলাকাটা মরদেহ উদ্ধার

নবীগঞ্জে দিনদুপুরে পিস্তল ও রামদা দেখিয়ে একই দিনে দুই শিক্ষিকার স্বর্ণালঙ্কার ছিনতাই

‎কুতুবদিয়ায় প্রেমিকের বাড়ির সামনে বিষপান: চিকিৎসাধীন অবস্থায় প্রেমিকার মৃত্যু

যশোরে ‘মামলাবাজ’ চক্রের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

মহেশখালীতে মাদকবিরোধী মোবাইল কোর্ট, যুবকের কারাদণ্ড

কুড়িগ্রামে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

পাঁচবিবিতে হয়রানিমূলক মামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

রাঙ্গামাটিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে গেল ৩৮ জন যাত্রী

গোপালগঞ্জে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত