ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

বাস-পিকআপ ভ্যানের সংঘর্ষে খাগড়াছড়িতে নিহত দুই


নুরুল আলম photo নুরুল আলম
প্রকাশিত: ২২-২-২০২৪ দুপুর ৪:৪৭

বাস-পিকআপ সংঘর্ষে খাগড়াছড়িতে দুই নিহতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছে আরো প্রায় ১৭ জন যাত্রী। বুধবার (২১ ফেব্রুয়ারী  ২০২৪) সকাল সাড়ে ১০টার দিকে মাটিরাঙ্গা উপজেলার সাপমারা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে, প্রীতি বালা গুহ (৪৮) অনিমা ঘোষ (৫৫)। 

সূত্র জানায়, নাটোর থেকো আসা রকি পরিবহন এর সাথে খাগড়াছড়ি থেকে গুইমারাগামী পিকআপ এর সংঘর্ষে দুজন নিহত হয়। দূর্ঘটনায় নিহত ও আহতরা গুইমারায় একটি পারিবারিক অনুষ্ঠানে যাচ্ছিলো। সকালে খাগড়াছড়ি থেকে গুইমারা যাওয়ার পথে মাটিরাঙ্গা সাপমারা এলাকায় পৌঁছলে পিকআপ এর সাথে বাসের সংঘর্ষ হলে ঘটনাস্থলে প্রীতি বালা গুহ ও অনিমা ঘোষ মারা যায়। 

এ ঘটনায় আহত হয়েছে, তুষার ঘোষ (৭), বাধন ঘোষ (১২), তন্ময় ঘোষ (১২), পায়েল ঘোষ (১২), মনি দে (২৫), সুপ্তা দে (২৪), জুয়েল (১৩), তাপস (৯) আরো প্রায় ১৭ যাত্রী।

খাগড়াছড়ি সদর হাসপাতালের চিকিৎসক ডা. শহিদুজ্জামান জানান, খাগড়াছড়ি সদর হাসপাতালে আনার আগে দুজনের মৃত্যু হয়েছে। অনেকে আহত হলেও ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। 

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন, মাটিরাঙ্গা থানার ওসি কৃষ্ণ কমল ধর। তিনি জানান, এঘটনায় দুজন নিহত হয়েছে। আহত হয়েছে অনেকে। আটক করা হয়েছে বাসের চালক নজরুল ইসলামকে এবং দূর্ঘটনা কবলিত বাস ও পিকআপ থানায় আছে বলে তিনি জানান। 

এমএসএম / এমএসএম

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি ৩ চারদিন পর হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

দাউদকান্দি টোল প্লাজায় তারেক রহমানকে স্বাগত, স্লোগানে মুখরিত মহাসড়ক