ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

সকলের সমন্বয় ও সহযোগিতায় একসাথে কাজ করতে হবেঃ ডাঃ তৌহিদুজ্জামান


ইমাম হোসেন সাগর, চৌগাছা photo ইমাম হোসেন সাগর, চৌগাছা
প্রকাশিত: ২২-২-২০২৪ দুপুর ৪:৫৩

যশোর-২ চৌগাছা-ঝিকরগাছা আসনের সংসদ সদস্য ডাঃ তৌহিদুজ্জামান উপজেলার বিভিন্ন নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিদের সাথে নির্বাচন পরবর্তী মতবিনিময় সভা করেছেন। বৃহস্পতিবার সকালে উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় ডাঃ তৌহিদুজ্জামান বলেন, সকলের সমন্বয়ে এবং সহযোগিতায় আমাদের একসাথে কাজ করতে হবে। নিজেদের মধ্যে দ্বিধা-দ্বন্দ রাখা যাবেনা। সন্ত্রাস, চাদাবাজ ও মাদক প্রতিরোধে সোচ্চার হতে হবে।  রাজনৈতিকভাবে চিহ্নিতদের কখনো প্রশ্রয় দেয়া যাবেনা। মতবিনিময় সভায় এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সমস্যা, প্রেসক্লাব চৌগাছার জমিসহ বিভিন্ন সমস্যা সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হয়।মতবিনিময় সভায় এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম হাবিবুর রহমান, আওয়ামীলীগ নেতা ও উপজেলা চেয়ারম্যান ড. এম মোস্তানিছুর রহমান, পৌর মেয়র নূর উদ্দীন আল মামুন হিমেল, জেলা পরিষদ সদস্য দেওয়ান তৌহিদুর রহমান, জেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি আজহার আলী, ইউপি চেয়ারম্যান হবিবর রহমান হবি, নূরুল কদর, আব্দুল হামিদ মল্লিক, আওয়ামীলীগ নেতা আব্দুল মান্নান, প্রেসক্লাব চৌগাছার সভাপতি সহকারী অধ্যাপক ইয়াকুব আলী, সাধারণ সম্পাদক শাহানুর আলম উজ্জ্বল প্রমূখ।

মতবিনিময় সভা শেষে সংসদ নারায়নপুর ইউনিয়নের চাঁদপাড়া গ্রামে স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন। বিকালে হাকিমপুর ইউনিয়ন আওয়ামীলীগের অপর একটি মতবিনিময় সভায় তিনি যোগদান করেন।

এমএসএম / এমএসএম

বিলাইছড়িতে মাদকবিরোধী র‍্যালী ও আলোচনা অনুষ্ঠিত

ছড়িয়ে পড়েছে ‘নিষিদ্ধ চায়না দুয়ারি’ জাল, হুমকিতে দেশি মাছ ও জলজ জীববৈচিত্র্য

চট্টগ্রামে তৃতীয়বারের মতো শ্রেষ্ঠ সার্কেল অফিসার আরিফ

রায়গঞ্জ প্রেসক্লাবের সম্পাদক ও জুলাই যোদ্ধা গ্রেপ্তার, ফাঁসানোর অভিযোগ পরিবারের

নেত্রকোণার কেন্দুয়ায় প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ভবন ও ড্রেন নির্মাণে বাধা দেয়ায় শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ

মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে চরবামুন্দী জাগরণ ক্লাবের ফুটবল প্রতিযোগিতা

টাঙ্গাইলে ৩ প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর

মানারুল কোরআন কওমী মাদ্রাসার সভাপতির দায়িত্বে আমীর হামজা ভূঁইয়া

হেফাজতের মিথ্যাচার ও হুমকির প্রতিবাদে টঙ্গীতে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন

অনলাইনে ইলিশ কিনতে ক্রেতাদের সতর্ক করল চাঁদপুরের অংশীজনরা

ব্রহ্মপুত্রের চরে তালাবদ্ধ সরকারি স্কুল, ক্ষোভে ক্লাসরুমের তালা ভাঙার চেষ্টা শিশুদের

কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ ইয়াবা, আটক ২

নেত্রকোণার দুর্গাপুরে ৪ শত পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক