ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

শিবচরে জহুর-মমতা মেমোরিয়ালের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরন


নাজমুল হোসেন লাবলু, শিবচর  photo নাজমুল হোসেন লাবলু, শিবচর
প্রকাশিত: ২২-২-২০২৪ বিকাল ৫:৫০
মাদারীপুর জেলার শিবচরের উৎরাইল এলাকায় স্বেচ্ছাসেবী সংগঠন জহুর-মমতা মেমোরিয়াল এর উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে সংগঠনটির অফিস কক্ষে শিক্ষা উপকরণ বিতরনের আয়োজন করা হয়। 
 
জানা গেছে, উপজেলার শিরুয়াইল ইউনিয়নের উৎরাইল গ্রামের একটি প্রাথমিক বিদ্যালয়, একটি উচ্চ বিদ্যালয় ও দুটি দাখিল মাদরাসার মেধাবী ১শত শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ হিসেবে খাতা ও কলম প্রদান করা হয়। 
 
জহুর-মমতা মেমোরিয়াল এর সভাপতি মোসলেহ আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনটির সহসভাপতি আমিনুল হক চৌধুরী, সদস্য সচিব ইমতিয়াজ আহমেদ, সদস্য রেজাউল করিম তালুকদার, মিয়াউল আলম চৌধুরী, গিয়াস উদ্দিন মীর, মো.রুহুল আমিনসহ অন্যরা। 
 
এসময় বক্তারা বলেন,'শিক্ষার্থীদের লেখাপড়ার প্রতি আগ্রহ বাড়াতে শিক্ষা উপকরণ বিতরণের উদ্যোগ নেয়া হয়েছে। এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রতি শ্রেণির দরিদ্র, মেধাবী পাঁচজন করে ১শত শিক্ষার্থীদের মধ্যে খাতা-কলম, চকলেট ও বিস্কিট বিতরণ করা হয়েছে। 

এমএসএম / এমএসএম

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা