ঢাকা বৃহষ্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

শিবচরের এক্সপ্রেসওয়েতে বাস ট্রাকের সংঘর্ষ নিহত ৪ আহত ১০


নাজমুল হোসেন লাবলু, শিবচর  photo নাজমুল হোসেন লাবলু, শিবচর
প্রকাশিত: ২২-২-২০২৪ রাত ৯:৪৭

মাদারীপুর শিবচরের এক্সপ্রেসওয়ের সূর্যনগর এলাকায় ট্রাকের সাথে হানিফ  বাসের সংঘর্ষে ৪ জনের মৃত্যু ও ১০ জন  আহত হয়েছে।

বৃহস্পতিবার রাত পৌনে  ৮ টার দিকে ঢাকা ভাঙ্গা এক্সপ্রেস ওয়ের শিবচরের দত্তপাড়া ইউনিয়নের সূর্যনগর বাস স্টান্ডের কাছে এ দূর্ঘটনা ঘটে। শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন  এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, ঢাকা থেকে হানিফ পরিবহনের একটি বাস ঢাকা থেকে বরিশাল যাচ্ছিল। বাসটি শিবচরের সূর্য্যনগর নামক স্থানে এলে সামনে থাকা একটি ট্রাককে সজোরে ধাক্কা দিলে বাসটি দুমড়ে মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই ২ জন মারা যায়।পরে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে আরো ১ জন ও ফরিদপুরের ভাঙ্গা উপজেলা হাসপাতালে নেওয়ার পথে ১ জনের মৃত্যু।  এছাড়াও শিবচরের পাচ্চর এলাকার রয়েল হাসপাতাল আহত ৫ জনকে নেওয়া হলে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। এছাড়াও কয়েকজনকে নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়েছে। 

হানিফ পরিবহনের যাত্রী বরিশালের বাকের গঞ্জ থানার মাসুদ রানা বলেন, বাসটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে এ দর্ঘটনা ঘটে। বাসে ৪২ জন যাত্রী ছিলো।তিনি জে সিরিজের সিটে বসা ছিলেন।বাসটির গতি ১০০ বেশি ছিলো।সামনের সিটের অনেকে আহত হয়।

এলাকাবাসী জানান,'সন্ধ্যার পর বিকট শব্দ শুনে হাইওয়েতে এসে দেখি ট্রাক উল্টে আছে। আর বাসের সামনে দুমড়ে মুচড়ে গেছে। আহত হয়েছে অনেক যাত্রী।'

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শাকিল জানান,'দূর্ঘটনায় ঘটনাস্থলে ২ জনের মৃত্যু হয়েছে। আহতদের উদ্ধার করে নিকটস্ত হাসপাতালে পাঠানো হয়েছে।'সেখানে আরো ২ জন মারা গেছে। 

এমএসএম / এমএসএম

গজারিয়া ইউনিয়নে থানা পুলিশের মত বিনিময়  সভা

কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার

শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন

ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন

বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ

ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি

পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়

শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন

গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত