ঘোড়াঘাটে দুই নারীকে বেদম মারপিট ও শ্লীলতাহানির অভিযোগ
দিনাজপুরের ঘোড়াঘাটে পারিবারিক কলহের জেরে দুই নারীকে মারপিটে হাড় ভাঙ্গা জখম সহ শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় আ. ছামাদ নামের একজন বাদী হয়ে ঘোড়াঘাট থানায় একটি এজাহার দাখিল করেছেন।
গত শুক্রবার ঘোড়াঘাট থানায় দাখিলকৃত এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার চেচুড়িয়া গ্রামের আ. ছামাদের সাথে এজাহারে বর্নিত আসামী একই গ্রামের বাসিন্দা ইকবাল হোসেন মন্ডল ও আতোয়ার রহমান এবং তার ছেলে রায়হান কবির, হুমায়ুন কবির, আ. হাদী ও রুমন মন্ডলের সাথে পারিবারিক ভাবে বিবাদ চলে আসছিল। এমতাবস্থায় আসামী পক্ষের একটি ছাগল বাদীর বাড়িতে এসে বিভিন্ন গাছ-গাছালী নষ্ট করিতে থাকে। তখন বাদীর মেয়ে সেলিনা বেগম ছাগল তাড়িয়ে দিয়ে ছাগল বেঁধে রাখতে বললে এতে আসামীরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শন করেন। এরই সূত্র ধরে গত ১৭ ফেব্রুয়ারি দুপুর ২ টার দিকে বাদী পক্ষের লোকজন বাড়িতে না থাকায় আসামীরা পূর্ব-পরিকল্পিতভাবে লোহার রড, লাঠি-সোডা ও দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে বাড়িতে অনুপ্রবেশ করে গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শন করিতে থাকে। এতে সেলিনা বেগম গালিগালাজ করিতে নিষেধ করিলে আসামী আতোয়ার রহমানের হুকুমে ইকবাল হোসেন সহ অন্যান্য আসামীরা তাকে এলোপাতাড়ি ভাবে মারপিট করে বিবস্ত্রপূর্বক শ্লীলতাহানি ঘটায়। এ সময় তার আত্বচিৎকারে বাদীর পুত্রবধু মুন্নি বেওয়া এগিয়ে আসলে আসামীরা তাকেও এলোপাতাড়ি ভাবে মারপিট করে ছিলা-ফুঁলা ও কালশিরা জখম করে বিবস্ত্রপূর্বক শ্লীলতাহানি ঘটায়। এ সুযোগে সেলিনা বেগম পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে লাঠি ও লোহার রড দ্বারা পিটিয়ে হাড় ভাঙ্গা জখম করে ঘরে রক্ষিত আসবাবপত্র এলোমেলো করে ঘরে আলমারিতে রক্ষিত ৬৫ হাজার টাকা ও ২ ভড়ি ওজনের সোনা গহনা নিয়ে যায়। এ সময় তাদের আত্বচিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলেও আসামীদের অস্ত্রের ভয়ে কিছু বলার সাহস না পেলে ঘটনার পর লোকজন আহতদের উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে মামলার বাদী লোকমুখে বিস্তারিত জেনেশুনে ও চিকিৎসার ব্যবস্থা শেষে ঘোড়াঘাট থানায় একটি এজাহার দাখিল করেন।
এ ব্যাপারে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ জানান, এ ঘটনায় একটি মামলা রুজু করা হয়েছে। এতে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর চেষ্টা অব্যাহত রয়েছে।
এমএসএম / এমএসএম
আদমদীঘিতে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিক্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
জনবান্ধব সেবার নতুন দিগন্ত উন্মোচন করলেন এসিল্যান্ড রাফিউর রহমান
বাগেরহাটে হিন্দু সম্প্রদায়ের জমি জোর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন
লালমনিরহাটে সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার
হাটহাজারীতে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা
সিংড়ায় অসহায় দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন
আদমদীঘি জনবহুল বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ কারখানা বিকট শব্দে পরিবেশ দুষন
শালিখায় মহিলা বিষয়ক কর্মকর্তার সাথে শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
কুড়িগ্রামে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ
কালিয়ায় মেহগনি বাগান থেকে বিদেশি বন্দুক উদ্ধার
আশুগঞ্জ জিয়া সার কারখানা দ্রুত চালুর দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
মাদক বিক্রেতার কাছে মাদক না পেলে তাকে কি করে ধরবো? আইনশৃঙ্খলা মিটিংয়ে রাণীশংকৈল থানার ওসি
Link Copied