ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

শিবচরে বিয়ের সাজ সাজতে এসে আইফোন হারালেন ইন্দোনেশীয় তরুণী


নাজমুল হোসেন লাবলু, শিবচর  photo নাজমুল হোসেন লাবলু, শিবচর
প্রকাশিত: ২৪-২-২০২৪ দুপুর ৩:৩৫

পার্লারে বিয়ের সাজ সাজতে এসে আইফোন হারালেন ইন্দোনেশীয় তরুণী। প্রেমের টানে বাংলাদেশী যুবক শিবচরের শামীম মাদবরকে বিয়ে করতে গত ১৭ ফেব্রুয়ারি বাংলাদেশে আসেন ভিনদেশী তরুণী ইফহা। শুক্রবার(২৩ ফেব্রুয়ারি) সকালে বিয়ের জন্য সাজতে শিবচর পৌর এলাকার 'পাকিস্তানি বিউটি পার্লার' নামের একটি বিউটি পার্লারে এলে সাজগোজের সময় তার ফোনটি চুরি হয়ে যায়।

জানা গেছে, শুক্রবার সকালে বিয়ের জন্য সাজতে শিবচরের একটি পার্লারে আসেন ইন্দোনেশীয় তরুনী ইফহা। সেখানে থাকা অবস্থাতেই নিজের
আইফোন ফিফটিন প্লাস মডেলের ফোনটি একটি টেবিলের উপর রাখেন। পরে ফোনটি আর খুঁজে পাননি। এ ঘটনায় শিবচর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীরা।

ইফহার স্বামী শামীম মাদবর বলেন,'সকালে শিবচরের স্বর্ণকার পট্টির পাকিস্তানি বিউটি পার্লারে সাজার জন্য নিয়ে যাওয়া হয় ইফহাকে। পার্লারের ভেতরে সাজের সময় ফোনটি চুরি হয়। পরে সিসি টিভির ফুটেজে দেখা যায়, বোরখা পরিহিত এক নারী পার্লারের দরজা দিয়ে ভেতরে প্রবেশ করে ফোনটি নিয়ে দ্রুত বের হয়ে যায়। এটি খুবই দুঃখজনক। পার্লারে কোন নিরাপত্তা ব্যবস্থা নেই। পরে আমরা শিবচর থানায় একটি অভিযোগ দায়ের করি।'

পাকিস্তানি বিউটি পার্লারের স্বত্তাধীকারী রেশমা আক্তার বলেন,'আমার পার্লারে সারাক্ষনই কাস্টমার থাকেন। ওই বিদেশী মেয়ে আর তার সাথে আরও একজনসহ দুইজন সাজের জন্য আসে। ফোনটি সারাক্ষণই তার হাতে ছিল। সাজ শেষে তিনি ফোনটি নিয়ে দরজার কাছের টেবিলের উপর রেখে নাকফুল পড়তে গেলে ওই সময়ই বোরখা পড়া এক মহিলা এসে ফোনটি নিয়ে বেড়িয়ে যায়। তখন আমি আরেকটি কাজ করছিলাম।'

তিনি আরও বলেন,'আমরা সব সময় মালামাল নিজেদের সাথে রাখতে বলি। নিজ দায়িত্বে রাখার জন্য বলা হয়।'

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সুব্রত গোলদার বলেন,'ভুক্তভোগী এ বিষয়ে অভিযোগ দিয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমরা তদন্ত করছি।'

এমএসএম / এমএসএম

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা