ঢাকা রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

ডাসার প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা সভাপতি রাকিব,সম্পাদক তুহিন


আরাফাত হাসান, মাদারীপুর photo আরাফাত হাসান, মাদারীপুর
প্রকাশিত: ২৪-২-২০২৪ দুপুর ৩:৪৩

মাদারীপুরের ডাসার প্রেসক্লাবের ২০২৪-২০২৫ সালের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে।পুরাতন কমিটি ভেঙ্গে নতুন কমিটি গঠন করা হয়েছে।এতে দৈনিক কালবেলা ও দৈনিক দেশের কন্ঠ পত্রিকার ডাসার উপজেলা প্রতিনিধি সৈয়দ রাকিবুল ইসলামকে সভাপতি ও দৈনিক অধিকার পত্রিকার ডাসার উপজেলা প্রতিনিধি মোঃ শাহরিয়ার তুহিনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

শুক্রবার(২৩ফেব্রুয়ারি) সকাল ১০ টায় ডাসার প্রেসক্লাব কার্যালয়ে কন্ঠ ভোটের মাধ্যমে ১৫সদস্য বিশিষ্ট কমিটির নির্বাচন সম্পন্ন হয়।ডাসার প্রেসক্লাবের অন্যান্য প্রতিনিধিরা হলেন,সহ-সভাপতি সময় টেলিভিশনের চিত্র সাংবাদিক শাহাদাৎ আকন,যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক ইত্তেসালের সৈয়দ রাকিব হাসান,সাংগঠনিক সম্পাদক দৈনিক গণমুক্তির তমাল মিয়া,সহ-সাংগঠনিক সম্পাদক সাপ্তাহিক আলোকিত সময়ের সৈয়দ এমারুল হাসান,দপ্তর সম্পাদক কালকিনি বার্তার আজিজুল তালুকদার,অর্থ সম্পাদক দৈনিক সাহসের সৈয়দা লুবনা,প্রচার সম্পাদক দৈনিক বাঙ্গালী সময়ের মিলন হোসেন,সহ-প্রচার সম্পাদক দ্যা নিউজের শফিকুল ইসলাম,ক্রীড়া সম্পাদক দৈনিক সুবর্ণ গ্রামের আফজাল হোসেন।

এছাড়াও কমিটির অন্যান্য কার্যকরী সদস্যরা হলেন,রফিকুল সরদার সাপ্তাহিক আশ্বাস,আকবর কবিরাজ দৈনিক মাদারীপুর বার্তা,মিফতাহুল জান্নাত মুমু নাগরিক ভাবনা,দুলাল মৃধা  দৈনিক দিনের আলোসহ ১৫ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।

এদিকে,নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।উল্লেখ্য,২০১৩ সালে ডাসার থানা প্রতিষ্ঠিত হওয়ার পরে ২০১৬ সালের ৫ই জুন থেকে ডাসার প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রমের মধ্য দিয়ে ডাসার প্রেসক্লাবের পথচলা শুরু হয়।

এমএসএম / এমএসএম

চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৪, আটক ২৫ কিশোর

ধ্বংসপ্রাপ্ত দেশকে নতুন করে জাগাতে চাই: সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী

শেরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত

সরিষাবাড়িতে বাসকের মত বিনিময় সভা অনুষ্ঠিত

রাজশাহীর বাঘা শাহী মসজিদ সংলগ্ন হজরত শাহদৌলার মাজারের সিন্দুক ভেঙে চুরি

নরসিংদীতে ২৪ ঘণ্টায় নতুন ১৯ ডেঙ্গু রোগী শনাক্ত, হাসপাতালে ভর্তি ১২২

গজারিয়া প্রেস ক্লাব নির্বাচন২০২৬--২৮ তিন পদে জয়ী নজরুল, আফরান ও আমজাদ.

মনপুরায় বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

ঈশ্বরদীতে প্রথম জাতীয় ইয়ুথ নিউক্লিয়ার ডায়ালগ অনুষ্ঠিত

নেত্রকোণার মদনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

নেত্রকোণার মদনে মগড়া নদী থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

বাগেরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস- ২০২৬ উযযাপন

চৌগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত