ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬

নাটোরের বড়াইগ্রামে বর্ণিল আয়োজনে পিঠা উৎসব ও বসন্ত বরণ


 রেজাউল করিম, বড়াই গ্রাম photo রেজাউল করিম, বড়াই গ্রাম
প্রকাশিত: ২৪-২-২০২৪ বিকাল ৬:৫

ভাপা পিঠা, চিতুই, ঝাল পিঠা, দুধ চিতই, নারকেল পিঠা, মাছ পিঠা, পুলি, ছাঁচ, ছিটকা, ক্ষীর কুলি, সেদ্ধ পুলি, বিবিখানা, গোকুল, গোলাপফুল পিঠা, রসফুল, ঝালপোয়া, নকশি, চাঁদ পাকান, পাটি সাপটা থেকে শুরু করে চালের রুটি ও সাথে হাঁসের মাংস পর্যন্ত বাহারী দুইশো’রও বেশি রকমের পিঠা নিয়ে নাটোরের বড়াইগ্রামে অনুষ্ঠিত হলো পিঠা উৎসব ও বসন্ত বরণ। শনিবার উপজেলার বনপাড়া শেখ ফজিলাতুন্নেছা মুজিব সরকারী মহিলা কলেজের আয়োজনে কলেজ মাঠে  দিনব্যাপী অনুষ্ঠিত হয় এই উৎসব। সকালে নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী এই পিঠা উৎসব ও বসন্ত বরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন, কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী সহ বিভিন্ন সুধীজন।
১৯টি স্টলে কলেজের বিভিন্ন অনুষদের ছাত্রীরা রীতিমতো প্রতিযোগিতা করেই বিভিন্ন রকমের পিঠা বানিয়ে আনে।
বাহারী রকমের ও কম মুল্যে পিঠা কিনতে পেরে দারুণ খুশি আগত দর্শনার্থীরা। এই উৎসবকে ঘিরে কলেজের ছাত্রীরা নিজেরাও সেজেছে অপরুপ সাজে। উৎসবটি বর্তমান ও প্রাক্তণ ছাত্রী এবং অভিভাবকদের মিলন মেলায় পরিণত হয়।

এমএসএম / এমএসএম

উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১

নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস

ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি

চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার

সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন

তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড

গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি

ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি

মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা

জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড

বারহাট্টায় সরকারি প্রণোদনার সার দোকানে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা