উত্তরা ১২ সেক্টর নির্বাচনে সভাপতি শরীফ সিনিয়র সহ-সভাপতি,নাসির ও সম্পাদক দেলোয়ার
রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ত্রি-বার্ষিক নির্বাচন (২০২৪-২৬) অনুষ্ঠিত হয়েছে। ভোটে সভাপতি নির্বাচিত হন মো. শরীফ সান্টু ও সাধারণ সম্পাদক পদে বিজয়ী হন তরুণ সমাজসেবক মো. দেলোয়ার হোসেন।
অপরদিকে, গেল বারের সভাপতি এ.কে. এম নাসির উল্ল্যাহ সংখ্যাগরিষ্ট ভোটে সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হন। এবারের নির্বাচনে দুই প্যানেল সর্বমোট ৪২ এবং দুই স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন। এদের মধ্যে ২১ প্রার্থী নির্বাচিত হন।
২১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা হলো- দুই সহ-সভাপতি যথাক্রমে মোহাম্মদ আক্তারুজ্জামান, মফিজ উদ্দীন সরকার, যুগ্ম-সাধারণ সম্পাদক এডভোকেট দেলোয়ার হোসেন, অর্থ সম্পাদক কাজী মোঃ আবুল হাসান, সাংগঠনিক ও প্রচার সম্পাদক, মোঃ মাজেদুল হক, নিরাপত্তা বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম শাহীন, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক জসিম উদ্দীন, ক্রীড়া ও সমাজ কল্যাণ সম্পাদক মনজুর হোসেন খান, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক খালেদুর রহমান, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক মিসেস নাহিদা বেগম, দপ্তর সম্পাদক হোসাইন এম. কবীর, নির্বাহী সদস্য যথাক্রমে নাসির উদ্দীন, প্রকৌশলী কবিরুজ্জামান, মোঃ শামসুল ইসলাম,মোঃ সুজন আলী, মোঃ রুহুল ইসলাম, মোঃ ওবায়েদুর রহমান, হাসান মাহমুদ সুজন নির্বাচিত হয়েছেন।
উল্লেখ্য যে, গত ২৩ ফেব্রুয়ারি (শুক্রবার) উত্তরা ১২ নম্বর সেক্টর পার্কে দুপুরের পর থেকে ভোটগ্রহণ শুরু হয়। রাত আনুমানিক ৩টায় বিজয়ীদের নাম প্রকাশ করে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ছিলেন ড. এ.টি.এম. শরীফ উল্ল্যাহ। নির্বাচনের অপর দুই কমিশনার হলেন- ইঞ্জিনিয়ার এম আর বসুনীয়া ও আবু সালেহ মোহাম্মাদ শাহনেওয়াজ ।
এমএসএম / এমএসএম
বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের জমকালো হীরক জয়ন্তী উদযাপন
বিএনপির ইশতেহার ও সরকারের ১৮০ দিনের কর্মযজ্ঞবিষয়ক পরীক্ষায় তৃতীয় সোহেল রানা জনি।
ফ্রেগ্রেন্স অ্যান্ড ফ্লেভার্স’-এর বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ও আলোচনা সভা-২০২৬ অনুষ্ঠিত
অসহায় ও দরিদ্র হকারদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন সিয়াম
রাজধানীর বারিধারা জে ব্লক পার্ক মাঠের উন্নয়ন ও পরিচালনায় নতুন উদ্যোগ
ডেঙ্গু প্রতিরোধে দনিয়ায় আঁধার প্রদীপ ফাউন্ডেশনের জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযান
আইনমন্ত্রীর কাছে ৬ দফা দাবি জানাল বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন
র্বণাঢ্য আয়োজনে ডেইলি বেস্ট নিউজের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ন্যায্য মজুরি নিশ্চিত করলেই টেকসই হবে তৈরি পোশাকশিল্প
বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত
রাজধানীর কুড়িল বিশ্বরোডে ফ্লাইওভারের নিচে প্রকাশ্যে অকটেন বিক্রি, নাশকতা ও অগ্নি সন্ত্রাসের আশঙ্কা
উত্তরার দিয়াবাড়িতে দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা শুরু ১৮ নভেম্বর, প্রস্তুতি সম্পন্ন