ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি তুষার সম্পাদক শফিক


এস এম মোজতাহীদ প্লাবন, নজরুল বিশ্ববিদ্যালয় photo এস এম মোজতাহীদ প্লাবন, নজরুল বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ২৬-২-২০২৪ বিকাল ৫:১৬

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি হয়েছেন কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. তুষার কান্তি সাহা ও সাধারণ সম্পাদক হিসাব বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম।
গতকাল ২৫ই ফেব্রুয়ারি রোববার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে শিক্ষক সমিতির নির্বাচনের ভোট গ্রহণ হয়। গণনা শেষে সন্ধ্যায় ফল ঘোষণা করে প্রধান নির্বাচন কমিশনার কাজী মো. সাহিদুজ্জামান। 
সহ সভাপতি নির্বাচিত হয়েছেন নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক আসিফ ইকবাল আরিফ, যুগ্ম সাধারণ সম্পাদক ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষক এ কে এম মাসুদুল মান্নান, সাংগঠনিক সম্পাদক ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক মাহবুবুর রহমান জনি, কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন এনভায়রনমেন্টাল সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক মো. আলিম মিয়া। 
শিক্ষা ও গবেষণা সম্পাদক ড. দেবাশীষ ব্যাপারী, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক তরিকুল ইসলাম জনি এবং দপ্তর ও প্রচার সম্পাদক পদে ইন্দানী মণ্ডল নির্বাচিত হয়েছেন। এ ছাড়া ছয়জন সদস্য পদে নির্বাচিত হয়েছেন। তারা হলেন–ইরফান আজিজ, ফিরুজ আহমেদ, স্বপ্না পাপুল, হীরক মুশফিক, রাশেদুর রহমান এবং সবুজ চন্দ্র ভৌমিক। 

উল্লেখ্য, নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ২২২ জন। অনলাইন এবং অফলাইন দুইভাবেই ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ ছিল। এর মধ্যে অনলাইন এবং অফলাইন মিলে ২১৯ জন শিক্ষক তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

এমএসএম / এমএসএম

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী