দুই শিক্ষক গ্রেফতার প্রধান শিক্ষক পালাতক
মনোহরগঞ্জে পরীক্ষার প্রশ্ন পএ ফাঁস শিক্ষকের বিরুদ্ধে মামলা
কুমিল্লার মনোহরগঞ্জে এসএসসি'র গণিত পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে প্রধান শিক্ষকসহ (৩) শিক্ষকের বিরুদ্ধে মামলা । এছাড়া লালচাঁদ পুর উচ্চ বিদ্যালয়ের প্রাধান শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলার নির্দেশ প্রাদান করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এনামুল হাসান নির্বাহী ম্যাজিস্ট্রেট । তিনজনের মধ্যে দুই জনকে তাৎক্ষণিক আটক করে মনোহরগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করে ভ্রাম্যমাণ আদালত।মামলার অভিযুক্ত প্রধান শিক্ষক শামছুল আলম পলাতক। গত রোববার (২৫ ফেব্রুয়ারি) গণিত পরীক্ষা চলাকালীন উপজেলার পোমগাঁও উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন,বেরনাইয়া মডেল স্কুল এর শিক্ষক,শাহরাস্তী উপজেলার নাতারা গ্রামের তালুকদার বাড়ীর আবু ইউছুফের ছেলে আল আমিন (৩৩) একই উপজেলার ও বেরনাইয়া মডেল স্কুল এর শিক্ষক, বেরনাইয়া গ্রামের আদিপুর বাড়ীর সাহেব উদ্দিনের ছেলে মফিজ উদ্দিন (২৬), লালচাঁদপুর উচ্চ বিদ্যালয়ের প্রাধান শিক্ষক উওর ঝলম ইউনিয়ন দৈয়ারা গ্রামের অহিদুর রহমানের ছেলে শামছুল আলমপাটোয়ারী । পোমগাঁও উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসএসসি'র গণিত বিষয়ের প্রশ্নপত্র মোবাইল হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে হল সুপার লালচাঁদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামছুল আলম পাটোয়ারী বাহিরে থাকা বেরনাইয়া মডেল স্কুল এর অপর দুই শিক্ষকের কাছে পরীক্ষার প্রশ্নপত্র হল থেকে পাঠিয়েছেন তারা যেন প্রশ্নপত্র সমাধান করে উত্তরপত্র পুনরায় পাঠায়। যা পাবলিক পরীক্ষা অপরাধ আইন ১৯৮০ এর ৯ খ ধারায় অসদুপায় অবলম্বনে পরীক্ষার প্রশ্নপত্র ও উওরপত্র মোবাইল ফোনের মাধ্যমে পরীক্ষার কেন্দ্রে আদান-প্রদান করা আইনত দণ্ডনীয় অপরাধ। এই অপরাধের দায়ে রোববার রাতে পোমগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন বাদী হয়ে অভিযুক্ত তিন শিক্ষকের বিরুদ্ধে মনোহরগঞ্জ থানায় একটি মামলা করেন। মামলা নং ৪৪৬/২৫/২/২৪ ইং। বিষয়টি নিশ্চিত করে মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উজালা রানী চাকমা জানান, মাধ্যমিক শিক্ষা বোর্ডের আওতায় এসএসসি'র গণিত বিষয়ে পরীক্ষা চলছিলো পোমগাঁও উচ্চ বিদ্যালয় কেন্দ্রে, পাশের মার্কেটে একটি চক্র গণিত পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করেছে এমন খবর পেয়ে তাৎক্ষণিক ওই মার্কেটে অভিযান চালিয়ে আল আমিন ও মফিজ উদ্দিন নামে দুই শিক্ষককে আটক করা হয়। পরে তাদেরকে থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। প্রশ্ন ফাঁস চক্রের সদস্যদের সঙ্গে গণিতের প্রশ্নপত্র মোবাইল ফোন ও ডিভাইস পাওয়া যায়। স্মার্টফোনের মাধ্যমে গণিতের উত্তরপত্রের সমাধানগুলো শিক্ষার্থীদের সরবরাহ করছিলেন তারা।
মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি)
হানিফ সরকার জানান, প্রশ্ন ফাঁস চক্রের তিন সদস্যদের মধ্যে দুইজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে, অপর আসামি মনোহরগঞ্জ উপজেলার লালচাঁদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও গণিত পরীক্ষার হল সুপার সামছুল আলম পাটোয়ারীকে গ্রেফতারে অভিযান অব্যহৃত রয়েছে।
এমএসএম / এমএসএম
সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা
ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ
মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি
পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি
টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯
ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন
অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা
ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত
রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি
রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক
মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন
টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়
বাউফলে স্প্রেড হিউম্যানিটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত: ৫০টি পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ
Link Copied