মাদারীপুরে পরিছন্নকর্মীর ডেলিভারিতে গৃহবধুর মৃত্যুর অভিযোগ
পরিছন্নকর্মীর ডেলিভারিতে মাদারীপুরের কালকিনিতে মোসা. রহিমা বেগম-(৩২) নামে এক গৃহবধুর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। উপজেলার সাহেবরামপুর ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যান কেন্দ্রে এ ঘটনা ঘটে। তবে হাসপাতালে ডাক্তার উপস্থিত না থাকায় ওই গৃহবধুর নরমাল ডেলিভারি করিছেন পরিছন্ন কর্মী। আজ বৃহস্পতিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন ভূক্তভোগী পরিবার।
এলাকা ও ভূক্তভোগী পরিবারের অভিযোগ সুত্রে জানা গেছে, উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের ক্রোকিরচর গ্রামের মো. জুয়েল ঘরামীর অন্তঃসত্ত্বা স্ত্রী মোসা. রহিমা বেগম গত মঙ্গলবার দিবাগত রাতে হঠাৎ অসুস্থ হয়ে পরলে সাহেবরামপুর ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যান কেন্দ্রে নিয়ে যান। সেখানে কোন কর্তব্যরত ডাক্তার উপস্থিত না থাকায় বুধবার গভীর রাতে শিশু কল্যান কেন্দ্রের পরিছন্ন কর্মী উম্মে রহিমা বিজলী ও বিজলীর স্বামী নৈশ্য প্রহরী আরিফুর রহমান মিলে ওই গৃহবধুর নরমাল ডেলিভারি করেন। এতে করে ওই গৃহবধু অসুস্থ হয়ে পরেন। পরে তাকে বরিশাল সেবাচিম হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন।
ভূক্তভোগীর স্বামী মো. জুয়েল ঘরামী কান্না জরিত কণ্ঠে বলেন, আমার অন্তঃসত্ত্বা স্ত্রী মোসা. রহিমা বেগম অসুস্থ হয়ে পরলে তাকে মা ও শিশু কল্যান কেন্দ্রে নিয়ে যাই। সেখানে কোন ডাত্তার না থাকায় সেখানের পরিছন্ন কর্মী উম্মে রহিমা বিজলী ও বিজলীর স্বামী নৈশ্য প্রহরী আরিফুর রহমান মিলে নরমাল ডেলিভারি করেন। আমরা এখানে নিয়মিত ডাক্তার চাই। ডাক্তার থাকলে আমার স্ত্রী মারা যেত না।
অভিযুক্ত পরিছন্ন কর্মী উম্মে রহিমা বিজলী ও বিজলীর স্বামী নৈশ্য প্রহরী আরিফুর রহমান বলেন, এখানে ডাক্তার না থাকায় আমরা ওই গৃহবধুর নরমাল ডেলিভারি করেছি। আমরা দায়িত্বপ্রাপ্ত পরিদর্শীকা নুপুর বেগমকে ফোন দিলে তার নাম্বার বন্ধ পেয়েছি।
দায়িত্বপ্রাপ্ত পরিদর্শীকা নুপুর বেগম বলেন, আমার সপ্তাহে দুইদিন সেখানে ডিউটি রয়েছে। তাই আমি সেখানে উপস্থিত থাকিনি।
আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আব্দুল্লাহ আকিব বলেন, পরিছন্ন কর্মী ও নৈশ্য প্রহরীর ডেলিভারি করার বিষয়টি জেনেছি। তবে গৃহবধুর মৃত্যুর ঘটননা দুঃখ জনক।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার দাশ বলেন, গৃহবধুর মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / এমএসএম
শরণখোলায় স্বামী-স্ত্রীর রহস্যজনক মৃত্যু: নিথর দেহের পাশে কাঁদছিল দুই মাসের শিশু, চিরকুট উদ্ধার
আলফাডাঙ্গায় জুলাই শহিদ দিবস পালিত
জিপে লুকিয়ে ৮০ হাজার ইয়াবা পাচার, গ্রেফতার ২
গজারিয়ায় ৪১নং গোসাইরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩ শিক্ষার্থী পেলেন ট্যালেন্টপুল বৃত্তি
সুন্দরবনে মাছের নিরাপদ প্রজনন: চোরাশিকার ঠেকাতে ১০ খালের মুখ বন্ধ করল বন বিভাগ
জাতীয়করণের ৮ বছর পরও জনবল সংকটে ধুঁকছে কর্ণফুলী সরকারি কলেজ
মাদক সেবনে বাধা দেওয়ায় কবিরহাটে ব্যবসায়ী খুন
পত্নীতলায় নারী মাদক ব্যবসায়ী আটক
কাউখালীতে মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত
নেত্রকোণায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় চালক নিহত
ফাইনালে আর্জেন্টিনা: চাঁদপুরে সমর্থকদের বাঁধভাঙ্গা উচ্ছ্বাস
আত্রাইয়ে ইউএনও’র নেতৃত্বে মোবাইল কোর্ট: ৭০ হাজার টাকার নিষিদ্ধ জাল জব্দ ও পুড়িয়ে ধ্বংস