ঢাকা বুধবার, ১৫ জুলাই, ২০২৬

রামগঞ্জে জাতীয় বীমা দিবস পালিত


রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি photo রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১-৩-২০২৪ বিকাল ৫:৪৬

 লক্ষ্মীপুরের রামগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বীমা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার(পহেলা মার্চ) সকাল ১০ টায় রামগঞ্জ পৌরসভার শেখ মুজিব চত্বর থেকে র‌্যালি শুরু হয়ে রামগঞ্জ পৌর শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিন করে উপজেলা পরিষদ হল রুমে আলোচনাসভার মধ্য দিয়ে শেষ হয়।

রামগঞ্জ উপজেলা সহকারী (ভূমি) রাসেল ইকবালের সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক কর্মকর্তা শরীফুল্লাহ আল শামস্ এর সঞ্চালনায়, আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মনির হোসেন চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রামগঞ্জ পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল খায়ের পাটোয়ারী, উপজেলা সমবায় কর্মকর্তা আনোয়ার হোসেন, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর রামগঞ্জ মডেল শাখা কার্যালয়ের জেনারেল ম্যানেজার (ইনচার্জ) মোঃ আলমগীর হোসেন, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর সহকারী ভাইস প্রেসিডেন্ট মোঃ মনির হোসেন, জীবন বীমা কর্পরেশনের শাখা (ইনচার্জ)মোঃ নজনুল ইসলাম, প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের(ইনচার্জ) মনির হোসেন।

এসময় উপস্থিত ছিলেন, প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের এজিএম টিপু সুলতান ভুঁইয়া, ম্যানেজার মাহাবুব রাব্বানী, সুমন মোল্লা, জীবন বীমা কর্পোরেশানের উন্নয়ন অফিসার আব্দুল আজিজ, ডেল্টা লাইফ ইন্সুইরেন্স কোঃ লিঃ ক্যাশিয়ার মোঃ আনোয়ার,মোঃফারুক আহম্মেদ প্রমুখ।

আলোচনা শেষে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের কোম্পানী লিমিটেডের মেয়াদ উত্তীর্ণ ৩ টি চেক (দুই লক্ষ পয়তাল্লিশ হাজার টাকা) গ্রাহকের নিকট হস্তান্তর করা হয়।

এমএসএম / এমএসএম

সোনারগাঁও এর সাবেক ইউএনও ফারজানার শ্রেষ্ঠত্ব অর্জনে প্রধানমন্ত্রীর সম্মাননা গ্রহন।

বৃষ্টি আসলেই আতঙ্ক" শিরোনামের সেই মনোয়ারার পাশে জিয়াউল ফেরদৌস রাইট

রাজশাহীতে ইউএনওপিএস ও বিবিএসের যৌথ প্রশিক্ষণ অনুষ্ঠিত

পাঙ্গাসিয়া ও জগন্নাথপুর হাওড়ে অভিযানে ১১০০ মিটার কারেন্ট জাল জব্দ

১৩ বছর পর ভালুকার দলিল লেখক মিন্টু হত্যা মামলার রায়

পুলিশ হেফাজত থেকে জব্দ জাল ছিনিয়ে নেওয়ার অভিযোগে মামলা

হাটহাজারীতে বন্যায় মৎস্য ও কৃষিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

মান্দায় রাতের অন্ধকারে আবারও অর্ধশতাধিক গাছ কাটার অভিযোগ

প্রেমের টানে ধর্মান্তরিত হলো অন্বেষা, মুসলিম যুবককে বিয়ে

‎পদ্মার তীব্র ভাঙনে দিশেহারা সদরপুরের মানুষ, নদীগর্ভে বিস্তীর্ণ জনপদ

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও মারধরের অভিযোগ

নোয়াখালীর উন্নয়ন-সমৃদ্ধির রূপরেখা নির্ধারণে গোলটেবিল বৈঠক

সাতকানিয়া পৌরসভায় বন্যায় ক্ষতিগ্রস্ত ২হাজার পরিবারের মাঝে হাজী রফিকের ত্রাণ বিতরণ