সঠিক তথ্যে ভোটার হবো, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো
মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলায় গজারিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন কমিশন এর আয়োজনে শনিবার (২ মার্চ) জাতীয় ভোটার দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
দিবসটি উপলক্ষ্যে কেন্দ্রীয়ভাবে নানা আয়োজনের পাশাপাশি মাঠ পর্যায়ের বিভিন্ন কর্মসূচি আয়োজন করেছে উপজেলা নির্বাচন কমিশন । উপজেলা সভা কক্ষে গজারিয়া উপজেলা নির্বাচন কমিশন মোঃ লিটন মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনুর আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া থানা পুলিশ পরিদর্শক ( অপারেশন) মোঃ আজাদ রহমান।
বক্তব্যে বলেন, স্মার্ট বাংলাদেশ সামনে রেখে এবারের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে। একটি স্মার্ট দেশের প্রথম ধাপ হচ্ছে স্মার্ট নাগরিক। স্মার্ট দেশ হতে গেলে স্মার্ট ভোটার লাগবে। নাগরিকদের ফিঙ্গার প্রিন্ট, চোখের আইরিশের প্রতিচ্ছবি নিয়ে তথ্যভান্ডারে রাখা হচ্ছে। এর ফলে যাতে কেউ দুইবার ভোটার হতে না পারে, সে ব্যবস্থা করছে।
উপজেলা নির্বাচন কমিশনার মোঃ লিটন মিয়া বলেন, সঠিক তথ্যে ভোটার হবো, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব- স্লোগানকে সামনে রেখে এবারের দিবসটি পালন করা হয়। আজ সকাল ১১ ঘটিকায় উপজেলা চত্বরে বর্ণাঢ্য ব্যলি ও দুপুর ১২ টায় সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভোটার দিবসে প্রকাশ করা হয় হালনাগাদের খসড়া তালিকা অনুযায়ী দেশের ভোটার এখন ১২ কোটি ১৭ লাখ ৭৫ হাজার ৪৫০ জন। এর মধ্যে পুরুষ ছয় ভোটার কোটি ২০ লাখ ৯০ হাজার ১৩৭, নারী ভোটার পাঁচ কোটি ৯৬ লাখ ৮৪ হাজার ৩৮৯ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৯২৪ জন।
দিবসটি উপলক্ষে নতুন ভোটারদের বায়োমেট্রিক গ্রহণ, ভোটার সংশোধনী ও স্থানান্তর আবেদন সহ বিভিন্ন কার্যক্রম সম্পন্ন করে উপজেলা নির্বাচন অফিস।
এছাড়াও উপজেলা নির্বাচন অফিসের সহকারি উপজেলা নির্বাচন অফিসার ওমর ফারুক মোল্লা, ডাটা এন্ট্রি অপারেটর আল-আমিন ও মোঃ কায়সার হাসান , স্ক্যানিং এন্ড ইকুইপমেন্ট মেইনটেনেস অপারেটর মোঃ শরিফুল ইসলাম , বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ আরও অনেকে এসময় উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
সখিপুরে মায়েদের নিয়ে ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি বিষয়ক কর্মশালা
রায়গঞ্জে দুর্যোগ প্রশমন দিবস পালিত, বজ্রপাতের ঝুঁকি কমাতে তালগাছ রোপণের আহ্বান
বারহাট্টায় বাড়ি ফেরার পথে হামলার ঘটনায় মামলা, উভয় পক্ষের পাল্টাপাল্টি বক্তব্য
বিলাইছড়িতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
পত্নীতলায় প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা
পিরোজপুরে জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে বিভিন্ন ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বাঘায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
টুঙ্গিপাড়ায় দুর্যোগ প্রশমন দিবস পালিত, ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের মহড়া
দুই হাত নেই, পায়ের আঙুলে লেখেন; দুঃখু মিয়ার পাশে দাঁড়াল নরসিংদীর ডিসি
ভাণ্ডারিয়ায় নকল পণ্য তৈরির কারখানায় অভিযান, জরিমানা ও সিলগালা
ঘিওরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে অগ্নিনির্বাপণ ও ভূমিকম্প বিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত